ভাইরাল & ভিডিও

Neel-Trina: বিয়ের পর প্রথম জন্মদিন তৃণার, রোমান্টিক সারপ্রাইজ প্ল্যান নীলের, রইল ভিডিও

বর্তমান সময়ে সিনেমার পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন পরিবারকেন্দ্রিক ধারাবাহিক। স্টার জলসা জি বাংলায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয় যা দর্শকদের না দেখলে দিন কাটেনা। এই বাংলা ধারাবাহিক জগতের এক উজ্জ্বল তারকা হলেন নীল ভট্টাচার্য। বর্তমানে জি বাংলার পর্দায় উমা ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই ২০২১ সালে নীল ভট্টাচার্য টেলিভিশন অভিনেত্রী তৃনা সাহার সাথে বিবাহ করেন। প্রায় ১০ বছর প্রেমের পর গত বছর এই টলিউডের চার হাত এক হয়। এখনতো তাঁরা দুজনে টলিপাড়ার চার্মিং কাপেল।

নীল ভট্টাচার্য এবং তৃনা সাহার বিয়ের সময় একাধিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছিল। নেটিজেনদের কাছে তারা বেশ মিষ্টি কাপেল। গতকাল ছিল অভিনেত্রী তৃনা সাহার জন্মদিন। আর সেই উপলক্ষে জমকালো সারপ্রাইজ বার্থডে আয়োজন করেছিলেন নীল। সেই বার্থডে পার্টির বিভিন্ন ভিডিও ইনস্টাগ্রামের শেয়ার করেন অভিনেতা। বেশিরভাগ ভিডিও চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রোমান্টিক স্টাইলে নীল তৃণার চোখ চেপে ধরে তাঁকে ঘরের মধ্যে নিয়ে আসে। ঘরটি ছিল বেলুন এবং বিভিন্ন কিছু দিয়ে সুসজ্জিত। সেই ঘরে বার্থডে গার্লকে উইশ করার জন্য ছিলেন নীল তৃণার কাছের বন্ধুবান্ধবরা। অভিনেত্রী ঘরে ঢুকতেই তাঁকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে। তারপর কেক কেটে একসঙ্গে কোমর দোলানো নীল তৃণা জুটি। তারপরই সকলকে অবাক করে দিয়ে নীল একটি গলার হার উপহার দেন তৃনাকে। তিনি নিজের হাতেই হার পরিয়ে দিয়ে, তৃণার গালে চুমু খান।

ভিডিও শেয়ার করে নীল ক্যাপশন দিয়ে লিখেছিলেন, “মেক মেমোরিস। থ্যাংকস টু অল মাই ফ্রেন্ডস। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন।” পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছিল “ও মেরি জান, না হো পারেসান”। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট করে তৃনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026