আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪ টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে রাজভবনে। কিন্তু এই বৈঠকের পরেই তিনি চলে যাবেন তৃণমূল ছাত্র পরিষদ অনুষ্ঠিত ধর্নাতে। সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : পাকিস্তান প্রতিদিন ১০-১৫ টি ড্রোন ভারতের সীমান্তে নজরদারির জন্য পাঠিয়েছে, জানালো ভারতীয় সেনাবাহিনী
এদিকে আজ বিকেলেই দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গে আসতে পেরে খুবই খুশি। সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে একের পর এক বিরোধী দলগুলি আন্দোলনে নেমেছে এই আইনের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ প্রদর্শিত হয়েছে।
শুক্রবার থেকেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাণি রাসমণি রোডে ধর্ণায় বসেছে তৃণমূল ছাত্র সংগঠন। আজ বিকেল পাঁচটার সময় রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী সোজাসুজি সেখানে চলে যাবেন। যোগ দেবেন তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণায়। মোদী বিরোধিতায় আবারও সুর চড়াবেন ধর্ণা মঞ্চ থেকে।
আরও পড়ুন : ১০০০ টাকার ছাড় দিয়ে কিনতে পারেন এই দুর্দান্ত ফিচার স্মার্ট ফোন
এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। রাজ্যের বকেয়া নিয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে নবান্ন সূত্রে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…