নিউজ

মুকুলের পর সৌরভকে শুভেচ্ছা মমতার! উঠে আসছে নানা জল্পনা

সোরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে ক্রিকেট তথা রাজনৈতিক মহলে। বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা।

সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের মসনদে বসার পর থেকেই একের পর এক শুভেচ্ছার ডালি ভরে ভরে আসছে। দিলীপ ঘোষ, মুকুল রায়ের পর এবার সৌরভকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী দুদিন আগেই টুইট করে সৌরভকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অসংখ্য শুভেচ্ছা। সভাপতি হিসেবে দুর্দান্ত ইনিংস এর অপেক্ষায় রইলাম।’

এবার সৌরভকে ঘরের ছেলে বলে মন্তব্য করলেন মমতা। তিনি বলেন, ‘সৌরভ এর সাথে আমার এসএমএস এ কথা হয়েছে। ওর সাথে পুজোর আগেও কথা হয়েছে। সৌরভ আমাদের ঘরের ছেলে। ও আবার আসবে কথা হবে।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026