এ বছরের পুজোতে অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বৃষ্টি। বাঙালির আনন্দ মাটি করতে পঞ্চমী থেকে চোখ রাঙানি চলছে বরুণ দেবের। ষষ্ঠী ও সপ্তমীর দিনও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। আজ অষ্টমীতে আবার ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পুজোর দিনগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে কালো মেঘের ভ্রুকুটি সেই আশঙ্কাকেই সত্যি করতে চলেছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, আজ দুপুর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অষ্টমীর দিনের এই দুর্যোগে মাথায় হাত উৎসব প্রিয় বাঙালির। পুজোর কেনাকাটা, সাজগোজ সব মাটি হওয়ার আশঙ্কায় পুজো পরিকল্পনায় আগাম পরিবর্তন করতে হচ্ছে তাঁদের। তবে বৃষ্টির আশঙ্কা যতই থাকুক না কেন, পুজোর আনন্দ উপভোগ করায় কোন খামতি রাখতে চায় না তারা। তাই প্রতি নিয়ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে নজর রয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে আপামর বাঙালির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…