নিউজ

অপেক্ষার অবসান! দেড় বছর প্রতীক্ষার পর 4G নেটওয়ার্ক পেল কাশ্মীর

শ্রীনগর: প্রতীক্ষার অবসান। অবশেষে দীর্ঘ দের বছর প্রতীক্ষার পর ফের 4G নেটওয়ার্ক (Network) পেল কাশ্মীর (Kashmir)।  ২০১৯ সালের আগস্টে (aaugust) সংবিধানের ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলে। বিস্তর ঝামেলার পর সেই পরিষেবা চালু হলেও কাশ্মীরে 4G র বদলে পাওয়া যাচ্ছিল 2G নেটওয়ার্ক। গত দের বছর এই অবস্থায় কাটানোর পর ফের কাশ্মীরবাসী ফিরে পেল 4G নেটওয়ার্ক।

এভাবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকা নিয়ে প্রবল বিতর্ক হতে দেখা গিয়েছে। গণতান্ত্রিক দেশে এইভাবে ইন্টারনেট বন্ধ করে রাখাটা কতটা শোভনীয় টা নিয়েও প্রশ্ন উঠেছে। গত বছর কাশ্মীরে ইন্টারনেট বন্ধ সংক্রান্ত একটি মামলায় খোদ সুপ্রিম কোর্ট জানিয়েছিল, শিক্ষা, ধর্ম এবং স্বাধীনতার মতো ইন্টারনেট পরিষেবাও নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। যার অর্থ, ইন্টারনেট বন্ধ করা মানে মৌলিক অধিকার খর্ব করা। গত বছরের আগস্টেই অবশ্য কাশ্মীরের গান্দেরওয়াল ও জম্মুর উধমপুরে 4G পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু বাকি অঞ্চলের কোথাও তা চালু করা হয়নি।

গতকাল অর্থাৎ শুক্রবার প্রশাসনের মুখপাত্র টুইটারে 4G’র প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি তাঁর টুইটারে লেখেন, ”4G মুবারক”। অবশেষে ২০১৯ সালের আগস্টের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে চালু হল 4G মোবাইল পরিষেবা।

দেশের যে কোনও প্রান্তে রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোনও কারণে কোনও রকম উত্তেজনা বা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলেই ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে দেখা গিয়েছে সাম্প্রতিক সময়ে। শুধু কেন্দ্র নয়, বিভিন্ন রাজ্য সরকারও ব্যবহার করেছে ইন্টারনেট বন্ধের অস্ত্র। এদেশের সাথে সাথে বিদেশেও সম্প্রতি আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্পপন্থীদের হামলার ঘটনার সময়ও সাময়িকভাবে এলাকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল।তবে জম্বু ও কাশ্মীরের মতন কোনও জায়গায় পরিষেবা বন্ধ করার পরে এতদিন সময় নেওয়া হয়নি পরিষেবা আগের অবস্থায় ফিরিয়ে আনতে। তবে আগের মতন আবার 4G নেটওয়ার্ক পেয়ে খুশি কাশ্মীরবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026