ঋষভ পান্তের জন্য প্রার্থনার পর! বিমানবন্দরে এই অবস্থায় দেখা গেল Urvashi Rautela-কে

গতকাল ভোর রাতে মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের কোটি টাকার গাড়ি। ঋষভ পন্থ নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে দেরাদুন নিজের ঘরে ফিরছিলেন। ঘন কুয়াশার মধ্যে ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে মূহুর্তেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। সূত্রের আরও খবর, দুর্ঘটনার ঘটনার কারণে ঋষভ পন্থের গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কপাল এবং পায়ে গুরুতর চোখে পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা কথ্য অনুযায়ী, ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন ভেঙে একাই গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ। এরপর তাকে জরুরি অবস্থায় রুরকিক সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বাকি সবার মত গতকাল নিজের অনুভূতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, “প্রার্থনা করছি”। পাশাপাশি তিনি একটি সাদা হৃদয়ের ইমোজি ব্যাবহার করে নাম উল্লেখ না করে লিখেছেন #Love, এদিকে বিষয়টি ঋষভ পন্থের জন্য করেছেন বলে মনে করছেন নেট প্রেমীরা।

গতকালের ধারাবাহিকতা বজায় রেখে আজও ঋষভ পন্থকে নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঊর্বশী রাউতেলা। তিনি টুইটারে লিখেছেন, ‘আমি আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করছি’। এদিকে নেট প্রেমীরা মনে করছেন যে, ঊর্বশী রাউতেলা বিষয়টিতে কারও নাম উল্লেখ না করলেও তিনি ঋষভ পন্থকে উদ্দেশ্য করে এমন বলেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026