নিউজ

রাঁচি – হাওড়ার পরে এবারে বন্দে ভারত এক্সপ্রেস পুরী এবং বেনারসের জন্য চলবে, নতুন প্রকল্পে কাজ শুরু করলো রেল

রাচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবারে হয়ে উঠতে চলেছে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি বাহক। তার পাশাপাশি এই কার্যক্রম অর্থনৈতিক সমৃদ্ধিও বৃদ্ধি করবে বলে মনে করছেন অনেকে। সাংসদ সঞ্জয় শেঠ আজ লোকসভায় বলেছেন, বন্দে ভারত ট্রেন এবারে রাঁচি থেকে বেনারস এবং রাঁচি থেকে পুরী পর্যন্ত কাজ করবে। এজন্য তিনি রেলমন্ত্রীকে খুব শীঘ্রই অনুরোধ করতে চলেছেন। খুব শীঘ্রই এর অর্থবহ ফলাফল আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতীয় রেলওয়ে রাঁচি স্টেশণের কল্যাণমূলক কাজের জন্য ৪৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি হাতিয়া স্টেশনে ৩৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি রাঁচি কে দক্ষিণ ভারতের সাথে সংযুক্ত করার জন্য একটি অন্তদয় এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নিয়েছেন।

ঝারখন সরকারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী হাফিজুল হাসান বলেছেন, ট্রেন এবং যাত্রী সুবিধার দিকে আরও মনোযোগ দেওয়া উচিত ভারতীয় রেলওয়ে কে। কেন লোকাল ট্রেন প্রতিদিন লেট করছে সেটা দেখা দরকার। বন্দে ভারত ট্রেন পরিষেবা অবশ্যই প্রশংসনীয় কিন্তু এটা গরীব এবং কৃষকদের জন্য কিন্তু নয়। তিনি রাঁচি- নতুন গিরিডি এক্সপ্রেস মধুপুর পর্যন্ত বৃদ্ধি করার জন্য রেল মন্ত্রকের কাছে দাবী জানিয়েছেন। যাতে মধুপুর এবং সাঁওতাল পরগনার মানুষ এর সুবিধা গ্রহণ করতে পারেন।

অন্যদিকে, ঝাড়খণ্ডের সংসদ ডঃ মহুয়া মাঝি বলেছেন, রেল যাত্রীরা যে দ্রুতগতির ট্রেন পেতে চলেছেন সেটা স্বাগত। বন্দে ভারত এক্সপ্রেস এর ভাড়া এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ যাত্রা করতে পারেন। টিকিটের উচ্চ দামের কারণে বন্দে ভারত এক্সপ্রেসের অনেক সিট্ খালি থেকে যায়। তার পাশাপাশি ভারতীয় রেলের বেসরকারিকরণ করা উচিত নয় বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের মহাব্যবস্থাপক অনিল কুমার মিশ্র বলেছেন, সারাদেশে রেল যাত্রীদের ভালো সুবিধা দেওয়ার চেষ্টা করছে ভারতীয় রেলওয়ে। রাচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন খুব শীঘ্রই রাঁচি থেকে পুরী এবং রাঁচি থেকে বেনারস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলতে চলেছে। যাত্রীদের যাতে সমস্ত রকমের সুবিধা দেওয়া যায়, তার জন্য জোর কদমে কাজ করছে ভারতীয় রেল

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026