বিনোদন

Harnaaz Sandhu: দেশে ফিরেই একেবারে দেশি মেজাজে হারনাজ, সাদা লেহেঙ্গার সকলের মন জিতে নিল ‘মিস ইউনিভার্স’

তৃতীয় ভারতীয় হিসেবে ২১ বছর পর ‘মিস ইউনিভার্স’এর খেতাব জিতে এসেছেন হারনাজ সান্ধু। চণ্ডীগড়ের মেয়ে তিনি। তার এই ঐতিহাসিক জয় গর্বিত করেছে সকল ভারতবাসীকে। গত সপ্তাহে দেশে ফিরেছেন হারনাজ সান্ধু। চলতি বছরে ইজরায়েলে অনুষ্ঠিত হয়েছিল ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ের অনুষ্ঠান। ৭৯ দেশের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। সব দেশের সুন্দরীদের হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় হারনাজ। বর্তমানে গোটা দেশ মুগ্ধ সান্ধুতে।

গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই নিজের রুপের জাদুতে তাক লাগিয়েছেন সকলকে। একেবারে দেশি সাজে ফটোশুট করলেন মিস ইউনিভার্স। সাদা লেহেঙ্গায় রীতিমতো নজর কেড়েছেন তিনি। সম্প্রতি নিজের সেই ছবি এই বিশ্বসুন্দরী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সকলের সাথে শেয়ার করে নিয়েছেন, যা এই মুহূর্তে ভাইরাল। এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, সবসময় ইতিবাচক থাকাটা জরুরি, আর তার শুরুটা হাসি দিয়েই হয়।

সম্প্রতি শেয়ার করা ছবিতে বিশ্বসুন্দরী ধরা দিয়েছেন ডিজাইনার অভিষেক শর্মার তৈরি করা পোশাকেই। লেহেঙ্গা এবং নেটের ওড়নায় রয়েছে এম্ব্রোয়ডারির কাজ। খোলা চুলে কানে মানানসই দুল। হালকা মেকাপে ঠোঁটে মনকাড়া হাসি ধরে রেখেছেন এবছরের ‘মিস ইউনিভার্স’। সম্প্রতি তার এই রূপ মুগ্ধ করেছে সকলকে।

চণ্ডীগড়ের ‘সেক্টর ১১’ নামের গভর্নমেন্ট কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তিনি। এবছরে ভারতের উজ্জ্বল করেছে চণ্ডীগড়ের এই শিক্ষিত সুন্দরী। ‘মিস ইউনিভার্স’এর খেতাব জয়ের পর তার জীবনে এসেছে আমূল পরিবর্তন। ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে আরা দত্ত তারপর এক দীর্ঘ সময় পর ২০২১-এ দীর্ঘ ২১ বছর পর বিশ্বের দরবারে বিশ্ব সুন্দরী হলেন এই ভারতীয়। বর্তমানে হারনাজ সান্ধু বিশ্বের দরবারে দীর্ঘ সময় পর ভারতকে গর্বিত করেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026