খেলা

Team India: বিশ্বকাপের পর পরিবর্তন হবে দলের অধিনায়ক, রোহিতের পর দায়িত্ব পাবেন এই ক্রিকেটার

এই মুহূর্তে ভারতীয় দল অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে ভারতীয় দল চলতি এশিয়া কাপে সুপার-৪ এ জায়গা নিশ্চিত করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলমানরত এশিয়া কাপের মেগা আসর শেষ হতে না হতেই একদিনের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। কারণ এশিয়া কাপের মেগা ফাইনাল ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার পরেই শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা। উল্লেখ্য, ২০২৩ একদিনের বিশ্বকাপে ভারত ৫ই অক্টোবর প্রথম ম্যাচ খেলবে।

এদিকে, বিশ্বকাপের মেগা আসর নিকটে আসতেই শুরু হয়েছে ভারতীয় টিমে তীব্র জল্পনা। অনেকেই মনে করছেন, আসন্ন এই বিশ্বকাপ হতে চলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। পাশাপাশি এই তালিকায় উঠে এসেছে ভারতের প্রাক্তন ক্রিকেটের বিরাট কোহলির নামও। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত শর্মার পরে ভারতীয় দলে অধিনায়কত্ব পাবেন কে?

আজকের নিবন্ধে আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতীয় দলে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দুজন ক্রিকেটার। ভারতের উইকেট রক্ষক ঋষভ পন্থের নাম এই তালিকায় থাকলেও জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে এখনও সংশয় রয়েছে। ফলে স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জায়গায় এগিয়ে রয়েছেন ভারতের তুখোর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমানে তিনি রোহিত শর্মার ডেপুটি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আইপিএলেও গুজরাটের জন্য যথেষ্ট ভালো অধিনায়কত্ব করেছেন তিনি। ফলে মনে করা হচ্ছে, রোহিতের পর ভারতীয় দলের গুরু দায়িত্ব তুলে দেওয়া হতে পারে এই অলরাউন্ডারের হাতে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026