বলিউড

Indian: সানি দেওল-এর ‘ইন্ডিয়ান’ ছবির অনুপ্রেরণায় কনস্টেবল থেকে আইপিএস হল এক যুবক, জানুন তার কাহিনী

চারিদিকে খুঁজলে সিনেমাপ্রেমী মানুষের অভাব হবে না। তবে সিনেমা দেখে কেউ ভালোটা গ্রহণ করেন, কেউবা খারাপটা। সিনেমা দেখে কজন অনুপ্রাণিত হন? একথা জিজ্ঞাসা করলে বেশিরভাগের উত্তর না-ই হবে। তবে রাজস্থানের এক যুবকের খোঁজ মিলেছে যিনি বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে পুলিশ কনস্টেবল থেকে আইপিএস অফিসার হয়েছেন। সানি দেওল অভিনীত ‘ইন্ডিয়ান’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নিজের স্বপ্নপূরণ করেছেন এক যুবক। সেই যুবকের নাম মনোজ রাওয়াত। আজ তার কথাই জানাবো আপনাদের।

যে কোন ক্ষেত্রে সাফল্য পেতে গেলে প্রয়োজন অদম্য মনের জোর ও ইচ্ছাশক্তি। পাশাপাশি প্রয়োজন দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার ক্ষমতা। রাজস্থানের জয়পুরের একটি গ্রাম শ‍্যামপুরার বাসিন্দা তিনি। ছোট থেকেই সিনেমা দেখার প্রতি অদম্য ঝোঁক ছিল তার। বিশেষ করে পুলিশের চরিত্রের উপর কেন্দ্র করে যে সমস্ত ছবিগুলি হত, সেগুলি দেখতে বেশি পছন্দ করতেন মনোজ রাওয়াত। একেবারে এক নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে ছিলেন তিনি। সংসারের হাল ধরতেই সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এরপর মাত্র ১৯ বছর বয়সেই সংসারের দায়িত্ব নেওয়ার খাতিরে রাজস্থান পুলিশের কনস্টেবলের চাকরিতে যোগদান করেন মনোজ রাওয়াত।

তবে চাকরিতে যোগদান করার পরেও তিনি চালিয়ে গিয়েছেন তার পড়াশোনা। রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন তিনি। এমএ পাশ করার পর তিনি কনস্টেবলের চাকরি ছেড়ে দিয়ে আদালতে ক্লার্ক হিসেবে যোগদান করেন। এমএ পড়ার সময় এবং রাজস্থানের পুলিশ কনস্টেবলের পদে চাকরি করার সময়ই বলিউডের অঅভিনেতা সানি দেওল অভিনীত ইন্ডিয়ান ছবিটি দেখেন। আর সেই ছবি দেখার পরেই তিনি ঠিক করে নিয়েছিলেন তিনি আইপিএস অফিসার হবেন। ইন্ডিয়ান ছবি যে তার উপর এক বিশাল প্রভাব ফেলেছিল, তা বলাই বাহুল্য।

যেমন ভাবা তেমন কাজ। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলেন সেইসময়। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আদালতে ক্লার্কের চাকরিটিও ছেড়ে দিয়েছিলেন তিনি। অদম্য মনের জোর ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছিলেন মনোজ রাওয়াত। তার এই কঠোর পরিশ্রম তাকে সাফল্য এনে দিয়েছিল। ২০১৭’তে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন তিনি। সারা দেশের মধ্যে ৮২৪’তম স্থান দখল করেছিলেন। রাজস্থানের এই যুবক আবারও প্রমাণ করে দিয়েছেন ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। পুলিশ কনস্টেবল থেকে আইপিএস অফিসার হয়ে অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন রাজস্থানের এই যুবক, মনোজ রাওয়াত।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026