নিউজ

দিল্লিতে জেতার পর একদিনে ১০ লক্ষ সদস্য সংগ্রহ করল আম আদমি পার্টি

আরও পাঁচ বছরের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর মুখ্যমন্ত্রী হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আপের নতুন সদস্য সংখ্যা ১০ লক্ষ ছাড়ালো। আর এই বিপুল পরিমাণে নতুন সদস্য শুধুমাত্র একটা মিসকল দিয়েই হয়েছে বলে জানিয়েছে আপ নেতৃত্ব। ১৩ই ফেব্রুয়ারি আম আদমি পার্টির তরফে একটি টুইট করা হয়, সেখানেই জানানো হয়েছে এই কথা। ওই টুইটে আপের তরফে জানানো হয়েছে, ‘মাত্র ২৪ ঘন্টায় ১ মিলিয়নের বেশি মানুষ যুক্ত হয়েছে দলের সাথে। সকলকে ধন্যবাদ।’

এই নিয়ে টানা তিনবার দিল্লিতে ক্ষমতায় আসলেন অরবিন্দ কেজরিওয়াল। সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে আপ পেয়েছে ৬২ টি এবং বিজেপির দখলে ৮ টি আসন গেছে। আপ নেতারা বলেছেন, ‘ধর্মীয় মেরুকরণ না করেই আপ জিতেছে দিল্লিতে। শুধুমাত্র কাজের কথা বলে, কাজের খতিয়ান তুলে ধরে তারা জিতেছেন বলে মত ওই নেতার।’

আরও পড়ুন : ‘বোলি নেহি তো গোলি’ নাম না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষলেন মমতা

অন্যদিকে দিল্লিতে হারের পর যথেষ্টই চাপে বিজেপি। একের পর এক রাজ্য তাদের হাতছাড়া হচ্ছে। সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি ভোটের পর্যালোচনা করতে বসে বুঝেছেন ধর্মীয় মেরুকরণই দিল্লিতে বিজেপির হারের সবচেয়ে বড় কারণ, এবং সর্বসমক্ষে তিনি তা স্বীকারও করেছেন। উল্লেখ্য ৭০ টি আসনের মধ্যে একটিও পায়নি কংগ্রেস। সবচেয়ে খারাপ ফল তাদেরই। আগামীকাল রবিবার তৃতীয়বারের জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026