বিনোদন

বিগ বি’র চোখে রেখার জন্য ভালোবাসার এখনো স্পষ্ট, অভিনেত্রীকে নাচতে দেখে পুরনো দিনের কথা মনে পড়ল

অমিতাভ বচ্চন নামটাই যথেষ্ট সাধারণের জন্য। বলিউড ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য বিস্তর। একটা সময় বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান ছিলেন তিনি। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন অভিনেতা। কয়েকদিন আগেই তার অভিনীত ছবি ‘ঝুন্ড’ মুক্তি পেল বড়পর্দায়, যা তার অভিনীত শ্রেষ্ঠ ছবিগুলির মধ্যে অন্যতম। এমনটাই বলছেন তার ভক্তরা। এই ছবি সারা ফেলেছে বলিউডের অন্দরেও।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আশির দশকের উমরাওযান অর্থাৎ রেখাকে কোন একটি অ্যাওয়ার্ড শোতে ‘পারদেশিয়া ইয়ে সাচ কেহে দিয়া’ গানের সাথে নাচতে দেখা গিয়েছে মঞ্চের উপর। আর সেই ভিডিওতেই সেই পারফর্ম্যান্সের সময় ক্যামেরা ঘোরানো হয়েছিল বলিউডের বিগ বি’র দিকে। সেইসময় তার চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ, দাবি একাধিক নেটিজেনের। অনেকের মতে, এখনো অমিতাভ বচ্চন গোপনে ভালোবাসেন রেখাকে তা নাকি অভিনেতার চোখ-মুখ দেখেই বোঝে গিয়েছে ভিডিওতে।

সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি ভীষণভাবে অ্যাক্টিভ। প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ছবির কোন দৃশ্য শেয়ার করে থাকেন অভিনেতা। নেটদুনিয়াতেও তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বর্তমান যুগে দাঁড়িয়েও তাকে পর্দায় এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন অগণিত মানুষ। কোন না কোন কারণে মিডিয়াতে চর্চায় থাকেন বিগ বি। সম্প্রতি এই ভিডিওর সূত্র ধরে আবারো চর্চিত অভিনেতা।

একসময় রেখা ও অমিতাভের প্রেমকাহিনী চূড়ান্ত চর্চিত ছিল মিডিয়াতে। তবে পরবর্তীকালে তা স্বীকার করেননি কেউই। তবে সম্প্রতি এই ভিডিওর মাধ্যমে আবারো সেই প্রসঙ্গ উঠে এলো চর্চায়। তবে এখন আর একপর্দায় দেখা মেলে না তাদের। অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন অমিতাভ-রেখার জুটি ছিল হিট। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের ‘রানওয়ে ৩৪’ ও ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026