ভারত : এককালে ভারত-পাক সীমান্তে কাঁটাতারের সামনে বিস্তীর্ণ জমিতে প্রচুর চাষবাস হত। কিন্তু শেষপর্যন্ত সীমান্তে অশান্তি বেড়ে যাওয়ায় ভারতীয় কৃষকদের নিরাপত্তার কথা ভেবে চাষবাস বন্ধ করার নির্দেশ দিতে বাধ্য হয় প্রশাসন। যার ফলে ১৮ বছর ধরে সেই জমিতে বন্ধ ছিলো চাষবাস। দিনের পর দিন চাষ না করতে পারায় জমিতে গাছপালায় ছেয়ে গেছিলো। কিন্তু এবার আর তা হবেনা,
বিএসএফ-এর ৯৭ ব্যাটলিয়ন-এর সিইও সত্যেন্দ্র গিরি জানিয়েছেন, এই বছর বিএসএফ ও প্রশাসন চাষের কাজ দেখবে। এবার থেকে আবার চাষ শুরু হবে ওই জমিতে, এমনকি পরের বছর থেকে চাষীরা নিজেরাই নিজেদের জমিতে আবার চাষাবাদ শুরু করবেন।
নিরাপত্তার দিক থেকেও কোন চিন্তার কারণ থাকবে না, বিএসএফ গোটা জিনিসটাই দেখবে বলে আশ্বস্তও করেছে। এমনকি এরমধ্যেই বিএসএফ জওয়ানরা বিস্তীর্ণ জমিতে ট্রাক্টর নামিয়ে চাষের কাজও শুরু করে দিয়েছেন। বহুদিন প্রায়, ১৮ বছর পর আবার সেই সব জমিতে ট্রাক্টর চলল। এমনকি এই ঘটনার পর
বেজায় খুশি কৃষকদের পরিবারের লোকজন। নতুন করে চাষের কাজ শুরু হওয়ায় তাঁদের আর্থিক অবস্থা কিছুটা ভাল হবে বলে আশা করা যাচ্ছে। সব মিলিয়ে আবার খুব শিগগিরিই আনন্দের দিন ফিরে আসতে চলেছে বলে মত চাষিদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…