ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : অনেকেই বলেন দুপুরে খাওয়ার পর ঘুমানো অর্থাৎ “ভাতঘুম” শরীরের পক্ষে খারাপ। এতে নাকি শরীরে নানান রোগের উপসর্গ দেখা দেয়। কিন্তু একাধিক গবেষণায় দেখা গেছে, দুপুরে খাওয়ার পর স্বল্প সময়ের ‘ভাতঘুম’ আপনাকে প্রাণবন্ত করে তুলতে পারে। আপনার শরীর ও মনের জন্য ভাতঘুম খুবই উপকারী। দেখে নিন তেমনই কিছু উপকার।
১. ঘুম কম হলে শরীর থেকে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়, আর এর ফলে বেড়ে যায় মানসিক চাপ। দুপুরে কিছুসময় ভাত ঘুম শরীরে সক্রিয় কর্টিসল হরমোনের ক্ষরণ কমাতে সাহায্য করে।
২. শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে প্রতিদিন অন্তত ২০ মিনিট ভাতঘুম খুবই ভালো। যারা সারাদিন কাজ করেন তাদের ক্ষেত্রে দুপুরে যদি ২০ থেকে ৩০ মিনিট ঘুমানো যায়, তাহলে বাকি দিনের কাজটা খুবই মনোযোগ দিয়ে করা যায়।
৩. কাজের ফাঁকে ২০ মিনিটের ভাতঘুম পঞ্চ ইন্দ্রিয়কে আরও সজাগ, সক্রিয় করে তোলে। এর ফলে কাজ করার ক্ষমতা আরও বেড়ে যায়।
৪. গবেষকদের মতে প্রতিদিন অন্তত ২০ মিনিটের ভাতঘুম আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
৫. দুপুরে খাওয়ার পর মাত্র ২০ থেকে ৩০ মিনিটের ভাতঘুম হৃদযন্ত্রের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনায় প্রভুত সাহায্য করে। ফলে সুস্থ থাকে হৃদযন্ত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…