নয়াদিল্লি: ফের অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত এগারোটা নাগাদ হঠাৎ প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মুহূর্তে এইমস হাসপাতালে সিএন টাওয়ারে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, এইমসের অধিকর্তা ড:, রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন অমিত শাহ। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কোনওরকম মেডিকেল বুলেটিনে প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, মহামারী করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যদিও সেই সময় একটি চিকিৎসক দল সর্বক্ষণ নজর রেখেছিলেন অমিত শাহের ওপর। পরবর্তী সময়ে তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় তিনি বাড়ি ফিরে যান। সেখানেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু গত দু’সপ্তাহ আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর চিকিৎসা করে সুস্থ হওয়ায় তিনি বাড়ি ফিরে যান। আর এবার আবার তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং আবার তাঁকে এইমস হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…