মিউজিক

Arunita-Pawandeep: বরফের মাঝে একসাথে সময় কাটাচ্ছে অরুনিতা-পবনদীপ, সঙ্গে দানিশ ও সাইলি

ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে গতবছর আগস্ট মাসে। প্রায় চার মাস হয়ে গিয়েছে। তাও ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের জনপ্রিয়তা কমেনি এতটুকুও। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর থেকেই একাধিক লাইভ শো ও মিউজিক ভিডিওতে ব্যস্ত প্রতিযোগিরা। সম্প্রতি পবনদীপ ও অরুনিতার একটি ফ্যান পেজ থেকে তাদের একটি পুরনো ছোট্ট ভিডিও ক্লিপিংস শেয়ার করতে দেখা গিয়েছে, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ভিডিওতে ছিলেন সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশ।

ভাইরাল হওয়া ভিডিওটিতে পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশকে দেখা যাচ্ছে। সম্ভবত এটি লন্ডনের ভিডিও। ভিডিওটি দেখেই স্পষ্ট সেখানে ভীষণ ঠান্ডা রয়েছে, এমনকি স্নো-ফলও হচ্ছে। আর সেই বরফ পড়ার মুহূর্তে একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন এই চারজন। একেবারে সাধারণ শীতের পোশাকে ছিলেন তারা। সম্ভবত তারা যেখানে ছিলেন তার সামনেই ছিল এই জায়গাটি। উল্লেখ্য, গতবছর শেষের দিকে কানাডা ও লন্ডনে লাইভ শো করতে গিয়েছিলেন তারা। সম্ভবত সেই সময়কারই ভিডিও এটি। ‘পবনদীপ-অরুনিতা ফ্যান’ এই পেজ থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি।

এই ভিডিওটি পুরনো হলেও আবারো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের অনুরাগীদের মধ্যে। পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশকে প্রায়ই একসাথে বিভিন্ন জায়গায় দেখা যায় কাজের সূত্রে। লাইভ শো করতে তারা যতবার বাইরে গিয়েছেন, তার মধ্যে শেষ কয়েকবারই তাদের চারজনকে একসাথে যেতে দেখা গিয়েছে। সম্প্রতি আবারো তাদের একই রিল ভিডিওতে দেখা মিলেছে। এটি দেখে খুশি তাদের অনুরাগীরাও। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এই চারজনের একসাথে একাধিক ছবি দেখা যাবে। ইন্ডিয়ান আইডল শেষ হলেও তাদের মধ্যেকার সেই বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনো। তবে পবনদীপ ও অরুনিতাকে আবারও একসাথে দেখতে পেয়ে খুশি তাদের অগণিত ভক্তরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026