বাসন্তী: অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছে বাসন্তীতে। বাড়ি ভাঙচুর, ধারালো অস্ত্র দিয়ে দুই ব্যক্তির ওপর কোপ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এসবকিছুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাসন্তী। এর আগেও বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছে এলাকার মানুষজন। কার্যত আতঙ্কে দিন কাটছে ওখানকার বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের যুব নেতা করার কারণে দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তি আলাউদ্দিন লস্কর ও জুলফিকার মোল্লাকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের কলকাতায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে বাসন্তীর ভারতগড়েও অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সেখানে দশটি বাড়ি কার্যত ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ এলে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে বলে খবর। সেখানকার মানুষজন কার্যত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। এভাবেই দুটি বিক্ষিপ্ত ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। দুই এলাকাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয়দের মত, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মূলত বারবার উত্তপ্ত হয়ে উঠছে বাসন্তী। গোষ্ঠী সংঘর্ষ মেটাতে পুলিশ খুব একটা পদক্ষেপ নিচ্ছে না বলেও স্থানীওদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…