নিউজ

ফের কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল আমেরিকা, উইসকনসিনে বিক্ষোভ

কৃষ্ণাঙ্গদের উপর আক্রমণের ঘটনা বাড়ছেই মার্কিন যুক্তরাষ্ট্রে। এবারের ঘটনাটি ঘটেছে সে দেশের অঙ্গরাজ্য উইসকনসিন প্রদেশে। রবিবার গভীর রাতে এক কালো মানুষকে গাড়িতে ওঠার সময় গুলি করে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে ফের তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই উইসকনসিনে বিক্ষোভে সামিল হয়েছেন প্রচুর মানুষ।

নিউইয়র্ক পোস্ট সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম জ্যাকব ব্ল্যাক। তাঁর বয়স ২৯ বছর। ওই ব্যক্তিকে পুলিশ একাধিকবার পিছন থেকে গুলি করে বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, এই ঘটনায় ছবি ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়। তারপরই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রচুর সাধারণ মানুষ। তাঁরা স্থানীয় একটি থানার জানলা ভেঙে গুড়িয়ে দেন। অনেকে পুলিশের দিকে লক্ষ্য করে ঢিল ছোঁড়েন বলে অভিযোগ। এই ঘটনায় একজন পুলিশ অফিসারের আহত হওয়ার খবরও পাওয়া যায়।

নিহত জ্যাকব ব্ল্যাকের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ গুলি করার সময় জ্যাকবের সন্তানরা গাড়িতেই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মহিলার মধ্যে ঝামেলা থামানোর চেষ্টা করেন জ্যাকব। সেই সময় পুলিশ এসে জ্যাকবকে বৈদ্যুতিক শক দেয়। এরপরই পুলিশ গুলি চালায় বলে অভিযোগ।

কিছুদিন আগে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেছিল পুলিশ। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের কিছু দাবি মেনে নিয়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে। তারপরই উইসকনসিনে ফের কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করা হল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026