সিউড়ি: করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে চিকিৎসকদের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ফের আরও এক চিকিৎসকের প্রাণ গেল করোনার কবলে পড়ে। এবার ঘটনাস্থল সিউড়ি। সেখানেই অমল রায় নামের এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হয়ে আজ, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, করোনার উপসর্গ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল বোলপুরের কোভিড হাসপাতালে। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলাকালীন হঠাৎ শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেশ কিছুদিন সেখনে ভর্তি ছিলেন ওই চিকিৎসক। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানতে হল তাঁকে। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখে ছেড়ে দেওয়া হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের বাড়িতে। সোমবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে যায়। শেষ মুহূর্তে তাঁকে বাড়িতেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু কোনও কিছুই আর কাজে লাগল না। জীবনের ইতি টানলেন চিকিৎসক অমল রায়। আরও এক চিকিৎসকের করোনায় প্রাণ যাওয়ার কারণে তাঁর পরিবারের পাশে থাকবে চিকিৎসা মহল, এমনটাই জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…