নিউজ

কলকাতায় আরও চারজনের শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন

কলকাতা: আবার কলকাতায় (Kolkata) করোনার (Coronavirus) নতুন স্ট্রেন আতঙ্ক। একইসঙ্গে চারজনের শরীরে মিলল নয়া কোভিড স্ট্রেন। যা ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে শহরবাসীকে। এই চারজনের মধ্যে ৩ জন পুরুষ (Male) ১জন মহিলা (Female)। আর এর আগেই ৬ জনকে এই উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি করা হয়েছিল। এদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, এনআইবিএমজি-তে। আর সেখান থেকেই মোট ৪ জনের দেহে করোনার নয়া স্ট্রেন মেলার রিপোর্ট এসেছে।

তাদের সকলকেই বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে একজনের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। আর বাকি তিনজন সুস্থ রয়েছেন। তবে রাজ্যে এখনও পর্যন্ত করোনার নতুন স্ট্রেন আক্রান্তের বিষয়টি প্রকাশ্যে আনেনি।

সারা দেশজুড়ে আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। সংক্রমণ রুখতেই ইতিমধ্যেই ব্রিটেনগামী বিমানের পাশাপাশি আন্তর্জাতিক উড়ান আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তারপরেও দেশে একটু একটু করে বাড়ছে করোনার নয়া স্ট্রেনের মাত্রা।

আমাদের রাজ্যও তা থেকে বাদ যায়নি। এখনও পর্যন্ত সরকারি ভাবে ৬ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন স্ট্রেন। আর তারই মাঝে আজ আবারও ৪ জনের শরীরে মিললো নয়া স্ট্রেন। এবিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচীব জানিয়েছেন, এমন কোনো রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026