কলকাতা: আবার কলকাতায় (Kolkata) করোনার (Coronavirus) নতুন স্ট্রেন আতঙ্ক। একইসঙ্গে চারজনের শরীরে মিলল নয়া কোভিড স্ট্রেন। যা ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে শহরবাসীকে। এই চারজনের মধ্যে ৩ জন পুরুষ (Male) ১জন মহিলা (Female)। আর এর আগেই ৬ জনকে এই উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি করা হয়েছিল। এদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, এনআইবিএমজি-তে। আর সেখান থেকেই মোট ৪ জনের দেহে করোনার নয়া স্ট্রেন মেলার রিপোর্ট এসেছে।
তাদের সকলকেই বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে একজনের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। আর বাকি তিনজন সুস্থ রয়েছেন। তবে রাজ্যে এখনও পর্যন্ত করোনার নতুন স্ট্রেন আক্রান্তের বিষয়টি প্রকাশ্যে আনেনি।
সারা দেশজুড়ে আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। সংক্রমণ রুখতেই ইতিমধ্যেই ব্রিটেনগামী বিমানের পাশাপাশি আন্তর্জাতিক উড়ান আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তারপরেও দেশে একটু একটু করে বাড়ছে করোনার নয়া স্ট্রেনের মাত্রা।
আমাদের রাজ্যও তা থেকে বাদ যায়নি। এখনও পর্যন্ত সরকারি ভাবে ৬ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন স্ট্রেন। আর তারই মাঝে আজ আবারও ৪ জনের শরীরে মিললো নয়া স্ট্রেন। এবিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচীব জানিয়েছেন, এমন কোনো রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…