বিনোদন

করোনায় প্রাণ কাড়ল এই জনপ্রিয় অভিনেতার, শোকের ছায়া বলিউড মহলে

গত বছর থেকেই বিশ্বজুড়ে প্রত্যেকটি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে করোনা ভাইরাস প্যানডেমিক। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিল মাসের শুরুতে করোনা সংক্রমনের গগনচুম্বী গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলেছে ভারতবাসীকে। বর্তমানে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ৩ লাখ ছাড়িয়েছে। তার ওপর গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। এছাড়াও বিভিন্ন বলিউড অভিনেতা অভিনেত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আজ অর্থাৎ শনিবার করোনায় প্রাণ কেড়ে নিল জনপ্রিয় অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপালের। তিনি অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার হলেও একাধিক হিন্দি সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

এই অভিনেতা একাধিক বলিউড সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতো। কিছুদিন আগেই অনিল কাপুরের সাথে সে “২৪” সিনেমার শুটিং করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু আজ সকালে মাত্র ৫২ বছর বয়সে মৃত্যু হল বলিউড অভিনেতার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক পরিচালক। পরিচালক অভিনেতা রোহিত রয় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। তিনি তার টুইটারে লিখেছেন, “আমরা আরও একজনকে হারালাম। সবচেয়ে হাসিখুশি ও ইতিবাচক চিন্তাভাবনার মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি।”

প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেতা বিক্রমজিৎ হিমাচল প্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তিনি ২০০২ সালে সেনাবাহিনীতে মেজর হিসেবে যোগদান করেন। তারপর তিনি ২০০৩ সাল থেকে বিভিন্ন সিনেমাতে অভিনয় করতে শুরু করেন। আসলে তার শৈশব থেকে স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। সেই স্বপ্ন পূরণের জন্য সেনাবাহিনী ছেড়ে তিনি অভিনয় করা শুরু করেন। একাধিক হিট সিনেমা এবং ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি ভারতীয় দর্শকদের। তার কিছু অন্যতম জনপ্রিয় সিরিজ হল ‘স্পেশাল অপস’, ‘ইললিগাল জাস্টিস’ ইত্যাদি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026