৫ই জুন থেকে কলকাতায় চালু হচ্ছে পার্কিং, জানাল পুরসভা
গত ২৩শে মার্চ থেকে কলকাতায় বন্ধ ছিল সমস্ত রকমের পার্কিং। এবার বন্ধ থাকা পার্কিং আবার চালু হতে চলেছে। ৫ই জুন থেকে কলকাতায় চালু হচ্ছে পার্কিং। বুধবার কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে একথা। পুরসভার প্রশাসক গোষ্ঠী চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, “এতদিন শহরের রাস্তায় গাড়ি ছিলনা বলে পার্কিংয়ের দরকার পড়েনি। আনলক ১ এর মধ্য দিয়ে শহর অনেকটাই আগের ছন্দে ফিরে এসেছে। ফলে প্রয়োজন পড়েছে পার্কিংয়ের। তাই আগামী ৫ই জুন থেকে শুরু হবে পার্কিং।”
কলকাতা পুলিশের সাথে আলোচনা করার পরই পার্কিং ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা। পুরসভার তরফে জানা যাচ্ছে কন্টেইনমেন্ট জোন ছাড়া বাকি সব জায়গাতেই গুলিতেই চালু হবে পার্কিং ব্যবস্থা। পার্কিং থেকে পুরসভা বছরে আয় করে ২০ কোটি টাকারও বেশি। লকডাউনের সময় পার্কিং ব্যবস্থা বন্ধ থাকার জন্য পার্কিং থেকে পুরসভার আয় কমেছে প্রায় ৪ কোটি টাকা। তাই আনলক ১ এর চার দিন দেখেই পার্কিং আবার চালু করার সিদ্ধান্ত পুরসভার।
কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে রাস্তা আছে ৬,৫০০ কিলোমিটারের বেশি। কলকাতা পুরসভার মূল রাস্তা ১,৮৫০ কিলোমিটারের কাছাকাছি। এই সমস্ত রাস্তাতেই এতদিন গাড়ির পরিমাণ অনেকটাই কম ছিল। ফলে প্রয়োজন পড়েনি পার্কিংয়ের। কিন্তু শহর স্বাভাবিক হওয়া শুরু করার পর থেকেই আবার প্রয়োজন পড়ছে পার্কিংয়ের। এছাড়াও, শহরের প্রায় সমস্ত রাস্তা গুলিই আমফানের জেরে গাছ পড়ে বন্ধ হয়ে ছিল। ফলে শহরের রাস্তায় আমফানের পর থেকে গাড়ির সংখ্যাও যথেষ্ট কম ছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…