রাজ্য

উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, আবারও ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত

শিলিগুড়ির নিহত কর্মীর ফের ময়না তদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ির আদালত। ময়না তদন্ত করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে। রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ১১ই ডিসেম্বর।

সোমবার রাতে একবার ময়নাতদন্ত করা হয়েছে গেরুয়া শিবিরের নিহত কর্মী উলেন রায়ের। সেখানে পুনরায় ময়নাতদন্তের দাবি তোলা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। পরিবার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ময়না তদন্তের সময় তিনজন চিকিৎসকের উপস্থিত থাকার এবং তার ভিডিও করার। এইদিন সেই আবেদন মেনে নিলো জলপাইগুড়ি আদালত।

এইদিন জলপাইগুড়ি আদালত নির্দেশ দিয়েছে,১০ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে করতে হবে ময়নাতদন্ত। তাতে উপস্থিত থাকবেন তিনজন চিকিৎসক। ভিডিও করতে হবে ময়নাতদন্তের। আদালতে এইদিন প্রশ্ন উঠেছে দ্রুত ময়না তদন্ত নিয়ে। ওই দিন এত দ্রুত কেন করা হয়েছে ময়নাতদন্ত। কেন বজায় রাখা হল গোপনীয়তা? সরকারি আইনজীবী হতে এই বিষয়ে দেওয়া হয়নি কোনও পরিষ্কার জবাব।

অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল হতে জানা গিয়েছে, বুধবার দুপুরের মধ্যেই আরও একবার করা হবে উলেন রায়ের ময়নাতদন্ত। তবে কোন ৩ জন চিকিৎসক এই ময়নাতদন্তের দায়িত্বে থাকবেন তা এখনও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সোমবার বিজেপির উত্তরবঙ্গ অভিযানের সময় নিহত হন বিজেপি কর্মী উলেন রায়। বিজেপি হতে অভিযোগ জানানো হয়েছে, উলেন রায়ের মৃত্যুর জন্য দায়ী পুলিশ। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে উলেনের। সোমবার রাজ্যপালের সাথে দেখা করে সঠিক তদন্তের দাবি জানিয়েছে পদ্ম শিবির। মঙ্গলবার তথা আজ টুইটের মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন যে, শটগানের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিশ শটগান ব্যবহার করেনা। এমনটাই এইদিন বলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026