ফের আত্মহত্যা মেট্রোয়। যার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হলো মেট্রো চলাচল। ঘটনাটি ঘটেছে ময়দান স্টেশনে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, এদিন সকাল ১০.৪২ নাগাদ ময়দান স্টেশনে দমদম থেকে কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন এক মহিলা। তারপরই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পুলিশ জানিয়েছে দেহ উদ্ধারের পরই স্বাভাবিক হবে মেট্রো চলাচল। দিনের ব্যস্ত সময়ে মেট্রো বন্ধে বেজায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা৷
ঘটনার জেরে কবি সুভাষ থেকে দমদমগামী ট্রেন নেতাজী স্টেশনে আটকে পড়েছে। ঘটনাটি ঘটেছে মেট্রোর ডাউন লাইনে। তাই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ডাউন লাইনে সমস্ত ট্রেন বন্ধ থাকবে। তবে আপ লাইনে ট্রেনগুলি মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাবে।
যে মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন তার পরিচয় জানা যায়নি এখনো, তবে তিনি বিবাহিতা এটা জানানো হয়েছে মেট্রো কতৃপক্ষের তরফে। এই ঘটনায় সাধারণ নিত্যযাত্রীদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতেও কি করে এই ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…