ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আবার ব্যাংক এবং ATM এর ক্ষেত্রে ফিরে আসছে পুরোনো নিয়ম, কবে ফিরছে এই নয়ম

করোনা আবহে ছেয়ে গিয়েছে গোটা দেশ। যার ফলে মার্চ মাস থেকে দেশ জুড়ে টানা চলছে লকডাউন পর্ব। বন্ধ হয়ে যায় সমস্ত কাজকর্ম, সরকারি ও বেসরকারি অফিস। আর তার ফলেই আর্থিক সংকট একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা দেশ জুড়ে। সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সুবিধা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। সেরকম ভাবেই ব্যাঙ্ক ও এটিএমেও এসেছে কিছু ছাড়। আগে এটিএমে পাঁচ বারের বেশি টাকা তুললে কাটা হত নির্দিষ্ট পরিমাণ চার্জ। অর্থাৎ পাঁচ বারের বেশি টাকা তুললে ৮ থেকে ২০ টাকা কেটে নেওয়া হত।

গ্রাহক কত পরিমাণ টাকা তুলছেন তার উপর নির্দিষ্ট করা হত কত পরিমাণ চার্জ কাটা হবে। কিন্তু লকডাউনে যখন অর্থনৈতিক ভাবে সবাই বিপর্যস্ত তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটিএমের ক্ষেত্রে আগামী তিন মাসের জন্য কিছু ছাড় ঘোষণা করেন। গত ২৪ শে মার্চ পুরাতন নিয়ম বদলে নতুন নিয়ম কার্যকর হয় যার মেয়াদ আগামী ৩০শে জুন পর্যন্ত। নতুন নিয়মে বলা হয়, আগামী ৩০শে জুন পর্যন্ত গ্রাহকেরা যত টাকাই এটিএম থেকে তুলুক তাতে কোনো চার্জ কাটা হবে না। আর এই সুবিধা মিলবে আগামী ৩০শে জুন পর্যন্ত।

এছাড়া পুরাতন নিয়মে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট কিছু টাকা না রাখলে চার্জ কাটা হত। যা নতুন নিয়মে কার্যকর নয়। নতুন নিয়মে ব্যাঙ্কে গ্রাহক যেমন খুশি টাকা জমা করতে পারে। তবে এই ছাড় বা সুবিধা আগামী ৩০শে জুন পর্যন্ত সরকারি ভাবে কার্যকর থাকবে। তারপর আবার পুরাতন নিয়মে ব্যাঙ্ক ও এটিএম পরিচালিত হবে কিনা সে বিষয়ে স্পষ্টত কিছু জানায়নি কেন্দ্র বা ব্যাঙ্ক কতৃপক্ষ। তাই আগামী ৩০শে জুনের পর ১লা জুলাই থেকে ব্যাঙ্কে আবার পুরাতন নিয়ম চালু হবে কিনা সে বিষয়ে নতুন নির্দেশিকা জারি হয়নি কোনো ক্ষেত্রেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026