নিউজ

ফের উত্তপ্ত উপত্যকা, শ্রীনগরে জঙ্গি হানায় শহীদ দুই সেনা জওয়ান

শ্রীনগর: বারবার উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকা। জঙ্গিরা যেন নিশানা করে ফেলেছে জম্মু-কাশ্মীরকে। যদিও এই নিশানা আর নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ভূস্বর্গকে নিশানা করতে দেখা গিয়েছে। তবে গত বেশ কয়েক সপ্তাহ ধরে যেভাবে প্রত্যেকটা মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যাকার পরিস্থিতি, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক বলেই মনে করছে প্রতিরক্ষামন্ত্রক। এবার জম্মুর শ্রীনগরের এইচএমটি এলাকায় জঙ্গি হানার ঘটনা ঘটে। আর তাতে দু জন সেনা জওয়ান শহীদ হয়েছেন।

জানা গিয়েছে, সেনা টহলের সময় তাদের অতর্কিতে হামলা চালায় জঙ্গির দল। তাতেই শহীদ হয়েছেন দুজন সেনা জওয়ান। এলাকা জনবহুল থাকার কারণে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি চালানো হয়নি। তাঁরা গুলি চালানো থেকে বিরত থাকেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক আঘাত হানতে থাকে জঙ্গি বাহিনী। তবে অবশেষে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং তারপর গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ৪ জইশ-ই-মহম্মদ জঙ্গি৷ নাগরোটায় শ্রীনগর জাতীয় হাইওয়ের ওপর একটি ট্রাকে লুকিয়ে ছিল তারা৷ খবর পেয়ে তাদের ওপর হামলা চালায় সেনা৷ এনকাউন্টারে খতম হয় জঙ্গিরা৷ এই ঘটনায় ২ পুলিশেরও মৃত্যু হয়৷ পুলিশ সূত্রে খবর, কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছিল জইশ জঙ্গিরা৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026