আজ অর্থাৎ সোমবার ভাইফোঁটা। সকাল থেকে হেস্টিংসের বিজেপি কার্যালয় উৎসবের আমেজ। সেখানে আজ মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ভাইফোঁটা। সেখানেই আজ ভাই ফোঁটা নেওয়ার জন্য উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক রাজনৈতিক নেতা। আজ সকালেই বারাসাতে চা চক্র সেরে হেস্টিংসের বিজেপি কার্যালয়ে পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের হাত থেকে ভাইফোঁটা নেন।
দিলীপ ঘোষ ছাড়াও একাধিক বিজেপি নেতা কর্মী আজকের ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অগ্নিমিত্রা পাল ছাড়াও অন্যান্য মহিলা মোর্চা নেত্রীদের হাতেও ভাইফোঁটা নেন দিলীপ ঘোষ। যদিও এরকম ভাইফোঁটার অনুষ্ঠান এবছর প্রথম নয়। প্রতিবছরই হেস্টিংসের বিজেপি কার্যালয়ে ভাইফোঁটা অনুষ্ঠান পালিত হয়। কিন্তু এবারের করোনা পরিস্থিতিতে বরং দৃশ্যটা ছিল একটু অন্যরকম। সামাজিক দূরত্ব বিধি মেনে হয়েছে অনুষ্ঠান। তবে অন্যবারের তুলনায় নেতা-নেত্রীদের ভিড় অনেক কম ছিল।
অন্যদিকে, আজ সকালে চা চক্রে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, “যে আসনে দাঁড়াবে জ্যোতিপ্রিয় মল্লিক সেই আসনে হারানো হবে তাকে।” অবশ্য এই বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েননি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দিলীপ ঘোষকে বিদ্রুপ করে বলেছেন, “পাগলে কিনা বলে।” এছাড়াও তিনি বাংলার গেরুয়া শিবিরের উপর বাংলাদেশ থেকে অস্ত্র আমদানির অভিযোগ জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…