রাজ্য

তৃণমূল এজেন্টের টুপি খুলে নিল অগ্নিমিত্রা পাল, পাল্টা জবাব সায়নী ঘোষের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের সপ্তম দফা নির্বাচন চলছে আজ অর্থাৎ সোমবার। আজ পাঁচটি জেলার ৩৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকাল থেকে নিজে নিজে বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর করে বেড়াচ্ছে। আসানসোলের তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তারকা অভিনেত্রী সায়নী ঘোষ এবং তার বিপরীতে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পাল। আজ সকালে বুথ পরিদর্শন করতে গিয়ে আসানসোলের ২৮৭নম্বর বুথে তৃণমূলের টুপি খুলে নিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বুথ পরিদর্শন করতে এসে দেখেন তৃণমূল এজেন্টরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো দেওয়া নীল রঙের টুপি পরে আছেন। সঙ্গে সঙ্গে তিনি এজেন্টদের মাথা থেকে টুপি খুলে নেন।

ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল অভিযোগ জানিয়ে বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো দলীয় চিহ্ন বুথে থাকা যাবে না। ওই এজেন্টদের মাথায় নীল রঙের টুপি ছিল যেখানে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো দেখা যাচ্ছে। এজেন্টরা দাবি করেছে নাকি ওরা এই নিয়ম জানে না। কি করে এক ব্যক্তি মুখের ভেতর দলীয় চিহ্ন রেখে বসে থাকতে পারেন? এজেন্ট কেন জানেনা এই ছোটখাটো নিয়ম গুলি?” সেইসাথে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “এজেন্ট জানে না এটা হতে পারে না! আর যদি না জানে তাহলে মুখ্যমন্ত্রী কেন এদের শিখিয়ে পাঠায় না?”

অন্যদিকে ঘটনা প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন আসানসোলে তৃণমূল তারকা প্রার্থী তথা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তিনি পাল্টা অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করে বলেছেন, “ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই উনি বুঝতে পারছে না কি করবেন। তিনি নিজের মাথার চুল ছিড়তে পারছেন না। তাই টুপি ছিঁড়ে ফেলে দিচ্ছেন।” আসানসোল দক্ষিনে সায়নী প্রণাম অগ্নিমিত্রার হাড্ডাহাড্ডি লড়াই যে হবে তা আগে থাকতেই আশা করেছিল বঙ্গবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026