কলকাতা: লকেট চট্টোপাধ্যায়ের পর এবার করোনায় আক্রান্ত হলেন অগ্নিমিত্রা পাল। একের পর এক তৃণমূল-কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ করোনায় আক্রান্ত এর আগে হয়েছেন। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার করোনার থাবা বসল বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালের শরীরে। তিনি নিজেই আজ, রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন।
তিনি পোস্ট করে লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব গত পাঁচ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে টেস্ট করিয়ে নিন। ধন্যবাদ।’ মুহুর্তের মধ্যে অগ্নিমিত্রার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিজেপির অন্যান্য নেতা,নেত্রীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এমনকি তাঁর শরীরে করোনা উপসর্গও ছিল। তাই পরীক্ষা করা হলে আজ সকালে রিপোর্ট পজিটিভ আসে। যদিও আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। শুধু তিনিই নন, তাঁর পরিবারও ব্যক্তিগত কোয়ারেন্টাইনে রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…