Pushpa 2: পুষ্পা ২-তে ভাওরা সিং শিখাওয়াতের লুক ভাইরাল, দেখুন কেমন বদলেছেন ইন্সপেক্টর ভানওয়ার সিং

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাওরা সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত, অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে ভাওরা সিং শিখাওয়াতের আসন্ন লুক। কতটা বদলেছেন তিনি!

আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষেই মুক্তি পেয়েছে আসন্ন ‘পুষ্পা ২- দ্যা রুল’এর ট্রেলার। আর সেটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই দর্শকমহলে। ট্রেলারে নিখোঁজ হতে দেখা গিয়েছে পর্দার পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনকে। সেই বিষয়কে কেন্দ্র করেই পর্দায় ফিরবেন ভওরা সিং। আর সেই ফেরা যে বেশ জোরদার হতে চলেছে, তা আর আলাদাভাবে বলার নয়। আসন্ন পুষ্পা ২-তে যে পুষ্পা ও ভওরা সিংয়ের অনস্ক্রিন টক্কর আরো বেশি নজর কাড়বে, সেকথা ট্রেলারেই স্পষ্ট।

‘পুষ্পা-দ্যা রাইজ’এ ভওরা সিংকে একা জঙ্গলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করিয়ে প্রায় উলঙ্গ অবস্থায় ছেড়ে এসেছিলেন পুষ্পা। ফিরে শ্রীভাল্লীর সাথে নিজের বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন করেছিলেন। এরপর এস পি ভওরা সিং ফিরে আসার পর তার দীর্ঘদিনের পোষ্য কুকুরটিও চিনতে পারেনি তাকে। রাগে ফুঁসতে থাকে সে। সেইসময়ই ভাওরা সিং ঠিক করে নিয়েছিলেন পুষ্পার থেকে এই ঘটনার প্রতিশোধ গুনে গুনে নেবেন তিনি। আর সেই সূত্র ধরে বলাই চলে আসন্ন ছবিতে তার কামব্যাক চমকে দেবে অধিকাংশকে। ইতিমধ্যেই যে ছবিতে তার শুটিং শেষ হয়েছে, তা সাম্প্রতিক ভাইরাল হওয়া পোস্ট থেকেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। এখন শুধুই অপেক্ষার পালা। সব ঠিকঠাক থাকলে আগামী বছরেই মুক্তি পাবে পুষ্পা ২।

Devparna Acharya

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026