Ankita Lokhande: ‘বৌ হতে চান, সংসার করতে চান’, ডিসেম্বরে বিয়ের আগে প্রকাশ্যে বললেন অঙ্কিতা লোখান্ডে

একতা কাপুরের হাত ধরেই ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে মানব-অর্চনা চরিত্রের মধ্যে দিয়েই সুশান্ত আর অঙ্কিতা টেলিভিশন জগতে নায়ক-নায়িকা হিসেবে অভিষেক করেন। আর দুজনে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। এই ধারাবাহিকে অভিনয়ের সূত্রেই মানব আর অর্চনার মতোই বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। কিন্তু দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাঁদের, তারপরেই ‘পবিত্র রিস্তা’ র অন্ত ঘটে।

সুশান্তের সাথে ব্রেক আপের পর অঙ্কিতা মুভ অন করে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে চুটিয়ে প্রেম করতে শুরু করেছিলেন। গত বছর সুশান্তের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। আর অঙ্কিতার কঠিন সময়তেও অভিনেত্রীর পাশে ছিলেন ভিকি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা শেয়ার করে ভিকিকে সেই সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ছিলেব অঙ্কিতা। কিছুদিন আগে প্রয়াত অভিনেতা সুশান্তকে শ্রদ্ধা জানাতে ডিজিটাল প্লাটফর্মে শুরু হয়েছে ‘পবিত্র রিশতা ২’। আর এটাই অভিনেত্রীর শেষ কাজ।

জানা যাচ্ছে, এই ডিসেম্বরের ১২ তারিখে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন৷ দুই লাভ বার্ডস অঙ্কিতা লোখান্ডে আর ভিকি। তবে করোনা অভিনেত্রীর ডেস্টিনেশন ওয়েডিং এ কাঁটা হয়ে আছে তাই মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে সাত পাক ঘুরতে চলেছেন তিনি। বিয়ের পর গ্র‍্যান্ড রিসেপশন হওয়ার কথা ১৪ ডিসেম্বর। ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণ পত্রও পৌঁছে গিয়েছে সকল আমন্ত্রিতদের কাছে। শোনা যাচ্ছে বিয়ের আগে গোয়াতে একটি ব্যাচেলার পার্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সমস্ত পরিকল্পনা রয়েছে এবং শীঘ্রই আমন্ত্রণগুলি পাঠানো হবে।’

সম্প্রতি, এক সংবাদমাধ্যমে নিজের বিয়ে নিয়ে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বিয়ে নামক এই রীতিটাকে দারুণ পছন্দ করেন। তাই তিনি নিজের বিবাহের বিষয় খুব উত্তেজিত। কারণ তিনি মনে করেন দুই ব্যক্তি একসঙ্গে বসবাস করতে এবং একটি পরিবার তৈরি করতে ইচ্ছুক হলে এটা সেরা জিনিস। তিনি আরো বলেন, তিনি বৌ হতে চান এবং সংসার করতে দারুন পছন্দ করবেন। অবশ্য ডিসেম্বরে নিজের বিয়ের গুঞ্জনকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কথা বলতে চান না।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026