Categories: দেশনিউজ

উৎসবের মরশুমের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাগ্য খুললো, তারা পাবেন এই দুটি বড় উপহার

আপনার পরিবারের কোন সদস্য যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন বা পেনশনভোগী হন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্রুত কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভীদের জন্য একটি কোষাগার তৈরি করতে চলেছে, যা পূজোর মরশুমে উপহার থেকে কম হবেনা। মনে করা হচ্ছে সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে এবং বকেয়া টাকা একাউন্টে জমা করতে পারে এই পুজোর মাসে। যদি এটা করা হয় তাহলে প্রায় এক কোটি পরিবার উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেনি তবে মিডিয়া রিপোর্টে এই দাবি করা হচ্ছে

মোদি সরকার যদি মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করে তাহলে বর্তমানে মহার্ঘভাতা হয়ে যাবে ৪৬ শতাংশ। এই কারণে ন্যূনতম এবং সর্বোচ্চ বেতনে বাম্পার বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। সপ্তম বেতন কমিশনের অনুসারে যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় তাহলে হয়ে যাবে ৪৬ শতাংশ। প্রতিবছর ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হয়। যদি এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে আপনার কোন টেনশন এর কারণ নেই কারণ এই নতুন নিয়ম এক জুলাই থেকেই কার্যকর হবে। যদিও এখনো সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেনি। তবে পুজোর ঠিক আগে আগে এই ঘোষণা করতে পারে সরকার।

এখন কেন্দ্রীয় সরকার শীঘ্রই একাউন্টে আটকে থাকা ১৮ হাজার টাকার DA বকেয়া জমা করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে। যদি এটা ঘটে তাহলে উচ্চপর্যায়ের কর্মচারীদের একাউন্টে প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা আসতে পারে। আপনাদের জানিয়ে রাখি করোনাভাইরাস সংক্রমণের সময় সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে মহার্ঘ ভাতা পাঠায়নি। এরপরে কর্মচারীরা ক্রমাগত এই মহার্ঘ ভাতার দাবি করে আসছিল। তবে এবারে সরকার শীঘ্রই তা একাউন্টে জমা করতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026