Categories: দেশনিউজ

Indian Railway: ভারতীয় রেল কী বেসরকারীকরণ হবে? মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ভারতের বুকে রয়েছে বিশ্বের অন্যতম প্রধান ট্রেন নেটওয়ার্ক যা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত। দেশের যেকোনো রাজ্যে পৌঁছাতে সাধারণ মানুষের প্রধান অবলম্বন হল এই ভারতীয় রেল। মোটামুটি সাধ্যের মধ্যে খরচ করে দেশের এক কোনা থেকে অন্য কোনায় যাওয়া যায় এই ট্রেনের মাধ্যমে। তাই দেশের সাধারণ নাগরিকদের ভারতীয় রেলের সমস্ত খুঁটিনাটি সম্বন্ধে অবশ্যই জানা প্রয়োজন। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে যেমনভাবে সরকারি ব্যাংক বেসরকারীকরণ হচ্ছিল, এবার একই পথে এগোবে ভারতীয় রেলও। এবার এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সকলকে অবাক করে গতকাল সংসদে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন যে এখনই ভারতীয় রেলের বেসরকারিকরণ নিয়ে কোন পরিকল্পনা নেই রেলের। এমনকি তিনি এই বিষয়ে লিখিতও জমা করেছেন। আসলে আপনাদের জানিয়ে রাখি বেশকিছু ব্যাংক বেসরকারিকরণ হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছিল যে এবার বেসরকারীকরণ হয়ে যাবে ভারতীয় রেলও। সেই বার্তা ভাইরাল হতে এবার ভারতীয় রেল সম্বন্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় রেল দৈনন্দিন নিজেদের আপডেট করছে। দেশজুড়ে বিভিন্ন চলছে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। আবার পরিকল্পনা শুরু হয়েছে যে রাজ্যের কোনায় কোনায় লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত মেট্রো। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, গতি শক্তি কার্গো টার্মিনাল (জিসিটি) নীতির অধীনে, রেলওয়ের দ্বারা আগামী তিন বছরের মধ্যে জিসিটি বিকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে ২২ টি জিসিটি তৈরি করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026