রাজ্য

মিম বাংলায় লড়বে অমিত শাহের নির্দেশে, কটাক্ষ অধীরের

অমিত শাহের হাত ধরে সংখ্যালঘুদের ভোটের ভাগ নিতে বাংলায় আসছে মিম। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কথা বলতে দেখা গেল প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেন,”আগেও আমি বলেছি, মিম ভোট কাটুয়া পার্টি, ভোট কাটতে আসছে।”

সম্প্রতি বিহার ভোটে ২০ টি আসনে পার্থী দিয়েছিল মিম। ৫ টি আসনে জিতেছে তারা। ইতিমধ্যেই বাংলায় ২১ এর ভোটে পার্থী দেওয়ার কথাও বলেছেন তারা। তাতে চক্রান্তের গন্ধ পাইয়েছে শাসক এবং বিরোধীরা। তাদের মতে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে অনেকটা সুবিধা করে দিতে চলেছে এআইএমআইএম। তার প্রথম থেকেই তির ছুঁড়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মিম এর প্রবেশে অনেকটাই কমতে পারে কংগ্রেসের ভোট, যা ব্যস্ত করে তুলেছে অধীর চৌধুরীকে। এইদিন অধীরবাবু বলেন,”এই মিম তো হায়দ্রাবাদের পার্টি। তেলেঙ্গানার কিছু বিধানসভায় লড়ে। আর তো কোথাও প্রার্থী দেয়না তারা। কেরলে নয়, অসমে নয়, বাংলায় লড়বে মিম। কারণ বাংলায় যে বিজেপি দরকার।”

এইদিন অধীরবাবু আরও বলেন,”এই মিম নাকি কথা বলে মুসলিম দের অধিকার নিয়ে। তারাই নাকি সবার বেশি আন্দোলন করেছিলেন সিএএ-এনআরসি নিয়ে। আগে রেকর্ড দেখুন, সিএএ এবং এনআরসি নিয়ে সবচেয়ে বেশি এবং সবার আগে বিরোধিতা করেছে কংগ্রেস। সে বিষয়ে তৃণমূল পাশ করাতে সাহায্য করেছিল। আমরা বিরোধিতা করেছি কেবল। শাহিনবাগের বিক্ষোভে সবাই অংশ নিয়েছিলেন, সব ধর্মের মানুষ। কোথায় ছিলেন তখন মিমের নেতারা? হঠাৎ তারা এলেন কোথা থেকে? অমিত শাহের নির্দেশে নাকি ?”

এইদিন আব্বাস সিদ্দিকির সাথে কথা বলেন অধীর চৌধুরী। গিয়েছিলেন ত্বহা সিদ্দিকির সাথে দেখা করতে। দেখা না হওয়ায়, তার ভাই আব্বাসের সাথেই দেখা করেন অধীর। পরে তিনি দেখা করেন ইব্রাহিম সিদ্দিকির সাথেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026