নিউজ

করোনার ভ্যাকসিন কবে আসবে? উত্তর জেনে নিন এইমসের ডিরেক্টরের কাছে

নয়াদিল্লি: দেশবাসী থেকে বিশ্ববাসী সকলের একটাই প্রশ্ন, কবে আসবে করোনা ভ্যাকসিন? ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি প্রথম সারির দেশ করোনা ভ্যাকসিন তৈরি করেছে। যার অনেকেরই শেষ মুহূর্তে ট্রায়াল চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিকঠাক আর কতদিন করতে হবে অপেক্ষা? করোনা মোকাবিলায় এই প্রশ্ন এখন সবার মনে৷

এই প্রসঙ্গে এইমসের ডিরেক্টর ডাঃ রাজদীপ গুলেরিয়া বলেন, ‘ভ্যাকসিনের জন্য দেশের সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে ২০২২ পর্যন্ত৷ আরও বছর খানেকের অপেক্ষা করতেই হবে সুরক্ষিত ভ্যাকসিনের পাওয়ার জন্য৷ যতই বলা হোক আগামী বছরের শুরুতেই করনা ভ্যাকসিন চলে আসবে, তা সর্বসাধারণের জন্য আসবে না, এমনটাই জানালেন তিনি। দেশের ১২৩ কোটি মানুষের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে ২০২২ পর্যন্ত সময় লেগে যাবে। তাহলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সিরাম ইনস্টিটিউটের প্রধান যেভাবে করোনার ভ্যাকসিন আসার আশা দেখিয়েছিল, তা কি বাস্তবে ঘটছে না? এইমসের ডিরেক্টরের মন্তব্যের পর এ নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেল।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনার সঙ্গে লড়াইয়ে সুস্থার হার ৯২.৪৯ শতাংশ৷ একই সঙ্গে মৃত্যুর হার ১.৪৮ শতাংশ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৫০৭৭৫৪জন৷ গত ২৪ঘণ্টায় ৪৫৬৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১২৬১২১জন৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026