ঐন্দ্রিলা শর্মা এখন বেশিরভাগ মানুষের কাছে ইনস্পিরেশন। ক্যান্সার জয় করে ফিরে এসেছেন তিনি। তার সেরে ওঠার গল্পের প্রতিটি মোড়ের সাক্ষী সকল নেটজনতা। অভিনেত্রীর প্রেমিক, বন্ধু, জীবনসঙ্গী সব্যসাচী চৌধুরীর দৌলতেই সমস্ত গল্পটা আমাদের সকলেরই জানা। কিভাবে অভিনেত্রী প্রতিমুহূর্তে বেঁচে থাকার লড়াই করেছেন অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় লিখে জানিয়েছিলেন সকলকে। ক্যান্সার থেকে তার সেরে ওঠার গল্পও উঠে এসেছে অভিনেতার লেখাতেই। সব্যসাচীর সাথে ঐন্দ্রিলার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। তবে বর্তমানে অভিনেত্রী একেবারে সুস্থ। ধীরে ধীরে ফিরে আসছেন জীবনের মূল স্রোতে।
গত শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে শ্রেয়া ঘোষালের কণ্ঠে জনপ্রিয় ‘মেঘের পালক চাঁদের নোলক ‘ এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। নিজের ঘরের মধ্যেই এই নাচের ভিডিওটি বানিয়ে শুক্রবার মধ্যরাতে শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখয়েছিলে, “আমার নিজের ছন্দে ফিরে আসা”। এই মুহূর্তে তার এই নাচের ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে।
ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়েছে। সকলেই প্রায় অভিনেত্রীর নাচ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সকল নেটজনতার পাশাপাশি প্রেমিক সব্যসাচীও তার নাচ দেখিয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন। তিনি ঐন্দ্রিলার নাচের এই ভিডিও শেয়ার করে তাকে মিষ্টি ডাকে সম্মোধন করেছেন। শেয়ার করে ক্যাপশনে লিখয়েছেন, “ন্যাজ মোটা বেড়ালটার অফুরন্ত এনার্জি.. “। অভিনেতার এই মিষ্টি সম্মোধন সবসময়ের মতো নজর কেড়েছে সকলের। তাদের মাঝে যে নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার স্বাদ নিতে পছন্দ করেন নেটিজেনরাও। সম্প্রতি অভিনেত্রীর এই নাচের ভিডিওর সূত্র ধরে আবারো চর্চায় এই তারকা জুটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…