এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের সংস্থার পক্ষ থেকে টিকিট বুকিং শুরু হবে খুব শীঘ্রই। জুন মাসের ১ তারিখ থেকে আন্তর্জাতিক সফরের জন্য এয়ার ইন্ডিয়া টিকিট বুকিং শুরু করছে। তবে মে মাসের ৪ তারিখ থেকে ডোমেস্টিক টিকিট বুকিং করা যাবে।
তবে এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে।এখন কিছুদিন নির্দিষ্ট রুটেই চলবে এই পরিষেবা। দেশের বিভিন্ন মেট্রোপলিটন শহর যেমন- মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুতে ডোমেস্টিক বিমান চলাচল শুরু করবে এয়ার ইন্ডিয়া।
করোনা মোকাবিলায় গত ২২ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২৫ মার্চ থেকে ঘরোয়া বিমান চলাচল বন্ধ করা হয়েছিল। দেশে প্রথম দফার লকডাউন চলেছিল টানা ২১ দিন। ১৪ এপ্রিল লকডাউনের সময়সীমা ছিল। যার জন্য বেশ কিছু বিমানসংস্থা বুকিং শুরু করেছিল। ফলে দ্বিতীয় দফার লকডাউন শুরু হলে যে সব যাত্রীরা টিকিট বুকিং করেছিলেন তাদের টাকা ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিজিসিএ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…