আগামী আগস্ট মাসে ফের শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা
করোনা সংক্রমণের জেরে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন। দেশজুড়ে ঘোষিত হয়েছে লকডাউন, বন্ধ সমস্ত পরিষেবা। স্থগিত রাখা হয়েছে অসামরিক বিমান পরিবহন ব্যবস্থা। তবে চতুর্থ দফার লকডাউনে নাগরিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। কিন্তু বিমান সংস্থাগুলিকে নির্ধারিত টিকিট সম্পর্কিত নিয়ম কানুন মেনে চলতে হবে।
এই বিষয়ে নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ সিং পুরি জানিয়েছেন, আগামী তিনমাস দিল্লী থেকে মুম্বাই পর্যন্ত বিমানের ভাড়া হবে ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে। এছাড়া উড়ানের সময়সীমা অনুযায়ী সাতটি বিভাগে ভাগ করা হবে যথা, ০-৩০ মিনিট, ৬০-৯০ মিনিট, ৯০-১২০ মিনিট, ১২০-১৫০ মিনিট, ১৫০-১৮০ মিনিট ও ১৮০-২১০ মিনিট। উদাহরণ স্বরূপ বলা যায় দিল্লী থেকে মুম্বাই পর্যন্ত উড়ানের নূন্যতম ভাড়া ৩,৫০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ১০,০০০ টাকা। এটি প্রযোজ্য থাকবে আগামী তিনমাস পর্যন্ত। শুধু তাই নয়, একটি উড়ানের আসনের ৪০ শতাংশের ভাড়া ব্র্যান্ড মূল্যের ৫০ শতাংশের কম হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখযোগ্য, আগামী ২৫শে মে থেকে নাগরিক বিমান পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড, নিয়মিত হাত স্যানিটাইজ, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিমান কর্মীদের সহযোগিতা করার কথা বলা হয়েছে প্রকাশিত একটি গাইডলাইনে। আরোগ্য সেতু অ্যাপের দ্বারা সুস্থ ঘোষিত হলেই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। সমস্ত নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে যাত্রীর বিরুদ্ধে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…