কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চলতি মাসে লোকাল ট্রেন চালু হয়েছে রাজ্যে। কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরেনি বিমান পরিষেবা। আর তাই দেশের ছয় রাজ্যে সপ্তাহের ছ’দিন বিমান ওঠানামা করার আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিল এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি দিয়েছেন এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ সৌগত রায়। যদিও রাজ্য সরকার এখনও পর্যন্ত সবুজ সংকেত এ বিষয়ে দেয়নি।
বর্তমানে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, আহমেদাবাদ এবং নাগপুর থেকে উড়ান আসছে কলকাতায়। তবে সেটা প্রতিদিন নয়, সপ্তাহে তিনদিন এই বিমান পরিষেবা আপাতত পাওয়া যাচ্ছে। কিন্তু তিনদিনের বদলে সপ্তাহের ছ’দিন এই বিমান পরিষেবা যাতে দেওয়া সম্ভব হয়, সে বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চিঠিতে বলা হয়েছে, উড়ান সংস্থা এবং ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন চাইছে যে, সপ্তাহে ছ’দিন বিমান ওঠানামা করুক। কিছুদিন আগে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি একটি বৈঠক করে। সেখানেই রাজ্যকে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ সৌগত রায় বলেছেন, ‘কোভিড সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল। সেইসব ব্যবস্থার মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও ছিল। এখন ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে। ফলে সব দিক খতিয়ে দেখে যদি বিমান আসার ব্যবস্থা করা যায় দিন বাড়িয়ে, তাহলে লাভ হয়। সেই কারণেই আমি পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছি। আশা করব তিনি বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।’ এখন এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…