নিউজ

লকডাউনের পর বিমান পরিষেবায় একাধিক নিয়মের পরিবর্তন, জানুন

লকডাউন উঠলেই চালু হতে পারে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। তবে এই পরিষেবা চালু হবার আগে প্রয়োজন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। তাই দেশের বিমানবন্দরগুলো আগে থেকেই প্রস্তুতি সেরে নিচ্ছে। এবার থেকে বিমানবন্দরে যেতে হলে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেরোতে হবে, তারই সাথে মানতে হবে বিশেষ নিয়ম। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই বিধিনিষেধ প্রযোজ্য থাকবে।

বিমানবন্দরে যেই নিয়মগুলি মানতে হবে, সেগুলি হল-

১) প্রত্যেক যাত্রীকে মাস্ক পড়তে হবে, মাস্ক না পড়ে কেউ বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। 

২) প্রত্যেক যাত্রীর কাছে পর্যাপ্ত পরিমানে স্যানিটাইজার রাখতে হবে। 

৩) বিমানবন্দরের প্রত্যেক সহযাত্রীর সাথে কমপক্ষে চার ফুট দূরত্ব বজায় রাখতে হবে। 

৪) বোর্ডিং পাসের একটা প্রিন্টআউট সঙ্গে আনতে হবে। 

দেশের অন্যতম বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে নতুন নিয়ম মেনে চলতে হবে। লকডাউন চলার সময় বেশ কয়েকবার বিমানবন্দরকে স্যানিটেজ করা হয়েছে। এই বিমানবন্দরে প্রবেশের আগে যাত্রীদের যে নিয়মগুলি জানতে হবে, সেগুলি হল-

১) বিমানবন্দরে অতিরিক্ত ভিড় করা যাবে না। 

২) যাত্রীদের বসার ক্ষেত্রে দূরত্ব বোঝানোর জন্য চেয়ারে লাল ফিতে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। 

৩) যাত্রীদের দেহ তল্লাশি নির্দিষ্ট দূরত্ব থেকে করা হবে। 

৪) প্রত্যেক CISF কর্মীকে পিপিই পড়ে কাজ করতে হবে। 

৫) যাত্রীদের দাঁড়ানোর ক্ষেত্রে মেঝেতে দাগ কেটে দেওয়া হয়েছে।

৬) প্রত্যেক যাত্রীকে আরোগ্য সেতু App মোবাইলে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026