Internet Plan: ধামাকাদার প্ল্যান আনল Airtel, মাত্র ১৯ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহার করুন

আজকাল এই 5G পরিষেবা শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম ব্র্যান্ডগুলি তাদের প্ল্যানের মূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করেছে। আজকালকার ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই দৈনন্দিন প্রচুর ডাটা ব্যালেন্স ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ টেলিকম সংস্থা আজকাল দৈনিক নির্দিষ্ট লিমিটের ডেটা অফার করে থাকে। আপনার যদি দৈনিক লিমিটের চেয়ে বেশি ইন্টারনেট চায়, তাহলে Airtel কোম্পানির কয়েকটি নতুন প্ল্যান সম্বন্ধে অবশ্যই জানা দরকার আপনার। অতিরিক্ত ডেটা দিতে এয়ারটেল মাত্র ১৯ টাকা থেকে রিচার্জ প্ল্যান শুরু করেছে। এই রিচার্জ করলে ২৪ ঘন্টার জন্য আপনার কাছে অফুরন্ত ডাটা চলে আসবে।

আপনাদের জানিয়ে রাখি এয়ারটেল কোম্পানির সবচেয়ে কম মূল্যের রিচার্জ প্ল্যান হলো এই ১৯ টাকার। এই রিচার্জ করলে গ্রাহকরা ২৪ ঘন্টার জন্য অতিরিক্ত ১ জিবি ইন্টারনেট ডাটা পাবেন। তাই কাজের মাঝে ইন্টারনেট শেষ হয়ে গেলে মাত্র ১৯ টাকা খরচ করে আপনি ১ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। এছাড়াও এই কোম্পানির আরেকটি প্ল্যান হচ্ছে ২৯ টাকার। তাতে কি সুবিধা আছে?

AIRTEL কোম্পানির ২৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৪ ঘন্টার জন্য অতিরিক্ত ২ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। দৈনন্দিন লিমিটেড ডাটা শেষ হয়ে গেলে এই ডাটা অ্যাড অন প্ল্যানগুলি ব্যাপক সুবিধার হয় গ্রাহকদের জন্য। ১ দিনের প্ল্যান কম মনে হলে আপনার জন্য আছে ৬৫ টাকার একটি প্ল্যান। এতে এসএমএস বা ভয়েস কলের সুবিধা পাবেন না। এই রিচার্জ করলে আপনি ৪ জিবি ইন্টারনেট ডাটা পাবেন যা আপনার বিদ্যমান রিচার্জ প্ল্যানের বৈধতার সমান অব্দি চলবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026