ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Airtel 5G: বিনামূল্যে পাওয়া যাবে ৫জি পরিষেবা, বড় খবর Airtel গ্রাহকদের জন্য

ভারতে বর্তমানে 5G যুদ্ধ একেবারে জোরকদমে চলছে। ভারতের সবথেকে বড় দুটি টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল তাদের 5G পরিষেবা নিয়ে ভারতের গ্রাহকদের কাছে হাজির হয়েছে। আগে এমন খবর ছিল যে, ২০২৪ এর দ্বিতীয়ার্ধে এয়ারটেল আনলিমিটেড 5G ডেটা অফার বন্ধ করে দেবে। তবে, মনে হচ্ছে, তা আর ঘটবে না। তার বদলে এই টেলিকম সংস্থাটি সাধারণ ট্যারিফ বৃদ্ধির দিকে নজর দিচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, এয়ারটেল আপাতত 5G এর জন্য আলাদা খরচ নেবে না, গ্রাহকদের সাধারণ ট্যারিফ বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে বলেই জানাচ্ছে এই সংস্থাটি। 5G পরিষেবার এখনও পর্যন্ত খুব বেশি ব্যবহার না থাকায় এই সিদ্ধান্তই বেশি যুক্তিযুক্ত। অর্থাৎ, বলতে গেলে যারা এখনও 4G ইন্টারনেট ব্যবহার করেন বা যাদের স্মার্টফোন এখনো 4G সাপোর্ট করে, তাদেরকেই বেশি টাকা খরচ করতে হবে।

Airtel-এর গড় গ্রাহক আয় (ARPU) FY24 এর দ্বিতীয় কোয়ার্টারের শেষে ছিল ২০৩ টাকা। টেলিকম সংস্থার স্বল্পমেয়াদী ARPU লক্ষ্যমাত্রা ২০০ টাকা এবং মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রা ৩০০ টাকা। কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ করতে অনেকটা সময় লাগবে Airtel সংস্থাটির। মিত্তাল জানিয়েছেন, আদর্শ ARPU হল ৩০০ টাকা এবং তিনি আশা করেননি যে ২০০ টাকার গণ্ডি পৌঁছতে এতো সময় লাগবে। শেষবার ২০২১ সালের শেষের দিকে টেলিকম সংস্থাগুলি ট্যারিফ বাড়িয়েছিল। যদিও সাম্প্রতিক কালে ৯৯ টাকার প্ল্যান বন্ধ এবং ১৫৫ টাকার প্ল্যানকে বেস ট্যারিফ হিসাবে চালু করার মতো কিছু পরিবর্তন করা হয়েছে। তবুও টেলিকম সংস্থাটির ২৫০ টাকার গণ্ডিতে পৌঁছানোর জন্য এটি যথেষ্ট নয়।

মিত্তালের মতে, Airtel-এর ARPU ২৫০-৩০০ টাকায় পৌঁছানো দেশের ডিজিটাল স্বপ্নের পক্ষে একটি ভালো লক্ষণ। তিনি ইকোনমিকস টাইমকে একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি বলব, আমরা যত দ্রুত ২৫০ থেকে ৩০০ টাকা এর ARPU-তে পৌঁছব, এটি দেশের ডিজিটাল স্বপ্নের পক্ষে ততই ভালো হবে। গ্রাহকদেরও বুঝতে হবে যে, বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে তারা অল্প দামে উচ্চমানের পরিষেবা পাচ্ছেন এই ভারতে। তাই যাতে এই সংস্থাগুলো চলতে পারে, তার জন্য তাদেরকেও অল্প কিছু টাকা বেশি দিতে হবে।”একটা বিষয় নিশ্চিত যে, বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রথমবার ট্যারিফ বাড়াতে চলেছে Airtel। প্রতিযোগীরা যদি তাদের অনুসরণ করে, তাহলে এয়ারটেলের জন্য ভালো, কিন্তু প্রতিযোগীরা যদি অনুসরণ না করে, তাহলে এয়ারটেল আবারও পুরনো ট্যারিফ ফিরিয়ে আনতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026