বিনোদন

কী কাণ্ড ঘটল ঐশ্বর্যের সঙ্গে? হঠাৎই ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে ফেললেন অভিনেত্রী

মডেল-অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) মানেই একরাশ বিতর্ক, ক্যামেরার ঝলকানি। সানসিটি-তে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঐশ্বর্য বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। অভিনয়ে জড়তা থাকলেও ঐশ্বর্যর সৌন্দর্যের ফ্যান সবাই। অভিষেক বচ্চন ( Abhishek Bachchan)-কে বিয়ে করার পর থেকেই ফি মাসে শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু দশ বছরের বেশি সময় ধরে টিকে রয়েছে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক। এর মধ্যেই বিতর্ক উঠেছে হৃত্বিক রোশন (Hritwik Roshan) ও রণবীর কাপুর (Ranbir kapoor)-এর সঙ্গে দুটি ফিল্মে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়েও। কিন্তু ঐশ্বর্য সব বিতর্ক সামলেছেন শক্ত হাতে।

কিন্তু এহেন ঐশ্বর্যও কেঁদে ফেলেছিলেন ক্যামেরার সামনে। কয়েক বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বাবা কৃষ্ণরাজ রাই (Krishnaraj Rai)-এর। বাবার মৃত্যুর পর তাঁর জন্মবার্ষিকীতে ঐশ্বর্য আনুষ্ঠানিক ভাবে 100 জন শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তিনি এই ঘোষণা করার সময় পাপারাৎজিদের ক্যামেরার শাটারের আওয়াজ ও আলোর ঝলকানিতে অনুষ্ঠানে উপস্থিত বাচ্চারা এবং ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা (Aradhya)-ও চমকে ওঠে। স্বাভাবিকভাবেই শিশুরা ভয় পেয়ে যায়। তারা জড়োসড়ো হয়ে যায়। কিন্তু পাপারাৎজির দল শিশুদের এই পরিস্থিতির কথা না ভেবে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন।

এই সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঐশ্বর্য পাপারাৎজিদের অনুরোধ করেন, ছবি না তুলতে। তিনি বলেন, শিশুরা ভয় পাচ্ছে। এই কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন ঐশ্বর্য। ক্যামেরার ঝলকানি সেদিন আসলে বন্দী করতে পেরেছিল একজন মা-কে। বিশ্বসুন্দরীর মুকুট, অযথা বিতর্ক, ফিল্মের রূপোলি পর্দা, নামের গ্ল‍্যামার সবকিছু ছাড়িয়ে পৃথিবী ঐশ্বর্যর মধ্যে দেখেছিল এক চিরন্তন মা-কে যাঁর ডানার আড়ালে সুরক্ষিত থাকে সন্তান।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026