মডেল-অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) মানেই একরাশ বিতর্ক, ক্যামেরার ঝলকানি। সানসিটি-তে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঐশ্বর্য বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। অভিনয়ে জড়তা থাকলেও ঐশ্বর্যর সৌন্দর্যের ফ্যান সবাই। অভিষেক বচ্চন ( Abhishek Bachchan)-কে বিয়ে করার পর থেকেই ফি মাসে শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু দশ বছরের বেশি সময় ধরে টিকে রয়েছে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক। এর মধ্যেই বিতর্ক উঠেছে হৃত্বিক রোশন (Hritwik Roshan) ও রণবীর কাপুর (Ranbir kapoor)-এর সঙ্গে দুটি ফিল্মে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়েও। কিন্তু ঐশ্বর্য সব বিতর্ক সামলেছেন শক্ত হাতে।
কিন্তু এহেন ঐশ্বর্যও কেঁদে ফেলেছিলেন ক্যামেরার সামনে। কয়েক বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বাবা কৃষ্ণরাজ রাই (Krishnaraj Rai)-এর। বাবার মৃত্যুর পর তাঁর জন্মবার্ষিকীতে ঐশ্বর্য আনুষ্ঠানিক ভাবে 100 জন শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তিনি এই ঘোষণা করার সময় পাপারাৎজিদের ক্যামেরার শাটারের আওয়াজ ও আলোর ঝলকানিতে অনুষ্ঠানে উপস্থিত বাচ্চারা এবং ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা (Aradhya)-ও চমকে ওঠে। স্বাভাবিকভাবেই শিশুরা ভয় পেয়ে যায়। তারা জড়োসড়ো হয়ে যায়। কিন্তু পাপারাৎজির দল শিশুদের এই পরিস্থিতির কথা না ভেবে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন।
এই সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঐশ্বর্য পাপারাৎজিদের অনুরোধ করেন, ছবি না তুলতে। তিনি বলেন, শিশুরা ভয় পাচ্ছে। এই কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন ঐশ্বর্য। ক্যামেরার ঝলকানি সেদিন আসলে বন্দী করতে পেরেছিল একজন মা-কে। বিশ্বসুন্দরীর মুকুট, অযথা বিতর্ক, ফিল্মের রূপোলি পর্দা, নামের গ্ল্যামার সবকিছু ছাড়িয়ে পৃথিবী ঐশ্বর্যর মধ্যে দেখেছিল এক চিরন্তন মা-কে যাঁর ডানার আড়ালে সুরক্ষিত থাকে সন্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…