বিনোদন

ভরা পার্টিতে স্বামী অভিষেকের সঙ্গে উদ্দাম নাচতে শুরু করলেন ঐশ্বরিয়া রাই, ভাইরাল ভিডিও

নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমা। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি তা নিয়ে কোন সন্দেহ নেই। পর্দায় একঝলক তাকে দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি একটি পুরনো ভাইরাল ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চার আলোয় অভিনেত্রী। রইল সেই ভিডিও।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে ঐশ্বর্য রাই বচ্চনকে স্বামী অভিষেক বচ্চনের সাথে বলিউডের ‘দিল ধাড়াক নে দো’ ছবির ‘গাল্লা গুডিয়ান’ গানের সাথে তারকা বেষ্টিত একটি পার্টিতে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। সিলভার রঙের একটি লং ড্রেস পরেছিলেন তিনি। তাকে দেখে এইটুকু স্পষ্ট হয়েছে, যে বাস্তব জীবনে তিনি পার্টি করতে ভীষণ পছন্দ করেন। এই পার্টিতে উপস্থিত ছিলেন তারকা জগতের সমস্ত নক্ষত্ররা। এই ভিডিওটি ছাড়াও আরও একাধিক ভিডিও এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ার পাতায়।

আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলিউডের মাস্তানি দীপিকা পাডুকোনের সাথে একটি বন্ধুত্বপূর্ণ রসায়ন ভাগ করে নিতে দেখা গিয়েছে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। ভিডিওতে লাল শিফনের শাড়ি ও ডিজাইনার স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। বলিউড ইন্ডাস্ট্রির এই দুই সুন্দরী অভিনেত্রীকে একসাথে মন খুলে সকলের মাঝেই উদ্দাম নাচতে দেখা গিয়েছে। এই ভিডিওটিও এই মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এটি কোন বলিউডের আয়োজিত পার্টি নয়। মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মেয়ে ঈশা আম্বানির প্রি-ওয়েডিংয়ের পার্টি ছিল এটি। আর এখানেই উপস্থিত ছিলেন তারকা জগতের নামিদামি নক্ষত্ররা। সেখানে উপস্থিত ছিলেন অনিল কাপুর থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর সিং, দীপিকা পাডুকন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন সহ সকলেই। উদয়পুরের সিটি প্যালেসে আয়োজিত হয়েছিল এই পার্টি। প্রি-ওয়েডিংয়েই ছিল এলাহি আয়োজন, তা ভিডিওগুলি দেখলেই স্পষ্ট হবে।

এছাড়াও আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, ‘চুম্মা চুম্মা দে দে’র তালে রীতিমতো উদ্দাম নাচতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনের পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা ও রণবীর সিংকেও। ছবিতে এই গানের সাথে নাচতে দেখা গিয়েছিল স্বয়ং বিগ বিকেও। এই গানের তালে মেতে উঠেছিলেন গোটা বলিউডের তারকারাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পুরানো ভিডিওগুলিই এখন তুমুল ভাইরাল হয়েছে, যার জন্য এই মুহূর্তে চর্চায় বলিউডের তারকারা।

Devparna Acharya

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026