ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। মিডিয়াতে থেকে থেকেই চর্চিত হয় আরাধ্যা। মা ঐশ্বর্য রাই বচ্চনের সাথে প্রায়ই দেখা মেলে তার। নিজের পরিবারের ঐতিহ্য বজায় রাখছে সে। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিভার ঝলক মেলে মাঝেমধ্যেই। সম্প্রতি পুনরায় নেটনাগরিকদের মাঝে একটি ভিডিওকে কেন্দ্র করে চর্চার আলোয় উঠে এসেছে বচ্চন সাহেবের নাতনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আরাধ্যা বচ্চন একটি হিন্দি কবিতা পাঠ করছে। ভিডিওতে স্কুলড্রেসে, দুটো ঝুঁটি বেঁধেই দেখা মিলেছে তার। উল্লেখ্য, ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’এর ছাত্রী আরাধ্যা। স্কুল ড্রেসে এই ভিডিওটি বানানোর সময় তাকে বলতে শোনা গিয়েছে, কোন ভাষাকে ভালোভাবে রপ্ত করতে হলে কবিতার থেকে সহজ মাধ্যম আর হয় না। এরপরও তাকে বলতে শোনা গিয়েছে, তারা প্রাইমারির পড়ুয়ারা হিন্দি কবিতা সকলের সামনে পরিবেশন করতে চলেছে। তারা আশা রাখছে, কবিতার মাধ্যমে হিন্দি ভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পাবে সকলের সামনে।
আরাধ্যা বচ্চনের ফ্যানপেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। কেউ কেউ আরাধ্যার উদ্দেশ্যে লিখেছেন, তিনি তার মায়ের মতই ‘বিউটি উইথ ব্রেন’। আবার কেউ বলেছেন, তার কণ্ঠস্বরে একটা গম্ভীর ব্যাপার রয়েছে অমিতাভ বচ্চনের মতই। বিগবি’র হিন্দি ভাষার প্রতি আধিপত্য অজানা নয় কারোরই। তাই এক্ষেত্রে অনেকেরই মনে হয়েছে, এই প্রতিভা তিনি তার পরিবারের তরফ থেকেই অর্জন করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…