পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী জানেন কোন অভিনেত্রী কেমন বুদ্ধিমতী, কাকে দিয়ে কোন অভিনয় করিয়ে নেওয়া যায়। সেই চিরদিনই তুমি যে আমার দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রাজ চক্রবর্তী। আজ তার কেরিয়ার ঊর্ধ্বমুখী। পরিচালক থেকে বিধায়ক হয়ে গিয়েছেন তিনি। এখন তিনি বেশ ভালই জানেন কোন অভিনেত্রীর গতিধারা কেমন।
বর্তমানে চর্চার বিষয় হল নুসরত জাহান। সম্প্রতি তার নিজের বিয়ে নিয়ে অকল্পনীয় বিবৃতি দিয়েছেন। বিয়েকে শুধুমাত্র সহবাস আখ্যা দিয়ে ইতি টেনেছেন। এদিকে নিখিল জৈন সংবাদমাধ্যমে বলেছেন যে তিনি নিজে নুসরত জাহানকে বহুবার রেজিস্ট্রি করতে বলেছেন, কিন্তু নুসরত তা করতে চাননি।
এখন নুসরত মা। তবে তার সন্তানের পিতার নাম বলেননি তিনি। এমনকি সাংসদে তিনি মিথ্যাচার করেছেন তার বৈবাহিক পরিচয় নিয়ে। ইতিমধ্যে, সঙ্ঘমিত্রা মৌর্য স্পিকারকে চিঠি লিখে এই ব্যাপারে বলেন,‘‘লোকসভায় ভুল তথ্য দিয়ে ইচ্ছাকৃত বেআইনি এবং অনৈতিক কাজ করেছেন। যাঁরা ভোট দেন, মিথ্যে তথ্য দিয়ে তাঁদেরকেও বিভ্রান্ত করেছেন নুসরত। এ ভাবে লোকসভাকেও কলঙ্কিত করেছেন তিনি।’’
এবার দেখা যাক পরিচালক রাজ চক্রবর্তী কী বললেন নুসরত জাহানের ব্যাপারে। রাজ একেবারেই স্পষ্ট করে বলেন, “আমার নুসরতকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে মনে হত। কোথায় কী বলতে হয় সেটা ও জানে। কিন্তু ওই কথাগুলো বলার সময় হয়তো কিছু ভুল হয়ে গেছে।” অর্থাৎ পরবর্তীতে নুসরত নিজের ভুল সংশোধন করে নেবেন বলে মনে করেছেন রাজ চক্রবর্তী। তাছাড়া এটা নুসরতের ব্যক্তিগত বিষয় বলেও পরিস্কার জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…