নিউজ

উত্তরপ্রদেশে এবার বিমানবন্দর হবে শ্রীরামচন্দ্রের নামে, প্রয়াগরাজ বসবে রানের বিশাল মূর্তি

উত্তরপ্রদেশ: অযোধ্যায় ইতিমধ্যেই রাম মন্দির তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মন্দির তৈরীর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে। যেখানে সমারোহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এবার যোগী রাজ্যে শ্রী রামচন্দ্রের নামে বিমানবন্দর করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু বিমানবন্দর, প্রযাগরাজে বসতে চলেছে শ্রী রামচন্দ্রের বিশাল মূর্তি। আর এই দুই প্রস্তাবের ক্ষেত্রেই উত্তরপ্রদেশের মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে।

জানা গিয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাখতে বলেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বিমানবন্দর। ইতিমধ্যেই অসামরিক বিমান দফতরকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তাদের ছাড়পত্র মিললেই বিমানবন্দরের নামকরন করা হবে এই নামে। যেখানে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় টার্মিনাল থাকবে বলে জানা গিয়েছে। এমনকি উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর হতে চলেছে এটি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে এই বিমানবন্দর তৈরির কাজ শুরু হয়েছে। এখনও সম্পন্ন হয়নি। তবে আগামী দিনে খুব শীঘ্রই এই বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হবে বলে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে এই বিমানবন্দরের উদ্বোধন হয়ে যাবে বলে যোগী সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, এই বিমানবন্দর নির্মাণের জন্য ৫২৫ কোটি টাকা ধার্য করেছিল যোগী সরকার। যার মধ্যে এখনই ৩০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলে খবর। এখন শুধু উত্তরপ্রদেশের সবচেয়ে বড় বিমানবন্দর উদ্বোধন হওয়ার অপেক্ষায় রয়েছে সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026