Categories: দেশনিউজ

পরিবারে মেয়ে হলে পাবেন ৫০,০০০ টাকা, জেনে নিন কী করে এই প্রকল্পের সুবিধা নেবেন

আপনার পরিবারে জন্ম নিয়েছে কন্যাসন্তান। তাহলেই পাবেন ৫০,০০০ টাকা। এমনই অভিনব প্রকল্প এনেছে এক রাজ্য সরকার। কন্যাসন্তানের জন্মকে উৎসাহিত করতে এবং তাদের সমাজে শিক্ষিত ও ক্ষমতায়িত করতে এমনটাই ঘোষণা করেছে রাজস্থান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনার অধীনে রাজস্থান সরকার জন্ম থেকে ১২ তম পাস করার মধ্যে কন্যাসন্তানদের ৫০,০০০ টাকা দেয়। আপনি যদি রাজস্থানের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই স্কিম সমন্ধে সবিস্তারে জানুন।

এই মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা অনলাইনে আবেদন করা যায় না। এই স্কিম পেতে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। এই প্রকল্পের সুবিধা নিতে ভামাশা কার্ড এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক। মহিলারা গর্ভাবস্থায়ও তৈরি ভামাশাহ কার্ড পেতে পারেন। এ ছাড়া ঠিকানার প্রমাণ, মেয়ে সন্তানের জন্ম সনদ এবং বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। আপনাকে সরকারি হাসপাতাল বা JSY রেজিস্টার্ড মেডিকেল ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে। এছাড়াও, আপনি তালুকা স্বাস্থ্য আধিকারিক, কালেক্টর অফিস, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের সাথেও যোগাযোগ করতে পারেন এই স্কিমে আবেদন করার জন্য।

এই প্রকল্পে মোট ৬ টি কিস্তিতে টাকা পাবেন। একটি মেয়ে সন্তানের জন্মের সময় ২৫০০ টাকা। তারপর এক বছরের টিকা দেওয়ার জন্য ২৫০০ টাকা। এরপর সরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ৪০০০টাকা। এরপরসরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ৫০০০ টাকা। এরপর সরকারি স্কুলের দশম শ্রেণীতে ভর্তির জন্য ১১,০০০ টাকা। আর সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করলে ২৫,০০০ টাকা। শুধুমাত্র রাজস্থানের কন্যাসন্তান এই সুবিধা পাবেন।

BharatBarta Desk

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026